📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 লন্ডন সম্মেলন

📄 লন্ডন সম্মেলন


ইউরোপীয়রা উসমানিদেরকে যুদ্ধে জড়াতে অস্থির হয়ে পড়ে। ১২৪২ হিজরিতে (১৮২৭ খ্রিষ্টাব্দে) ইংল্যান্ড উসমানিদের দখলে থাকা খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যসমূহ ও উসমানি সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে একটি খ্রিষ্টানরাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়। উসমানিরা এ দাবি প্রত্যাখ্যান করে। ইউরোপীয়দের দাবি না মানার কারণে তারা উসমানিদের বিরুদ্ধে যুদ্ধের কারণ খুঁজে পায়। রাশিয়া, ইংল্যান্ড ও ফ্রান্স উসমানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে একজোট হয়। তারা দাবি করে যে, যদি উসমানিরা গ্রিসকে পূর্ণ স্বাধীনতা প্রদান না করে, তাহলে তারা যুদ্ধ করবে। তারা খলিফাকে গ্রিস হতে সৈন্য প্রত্যাহার করে নিতে এক মাসের সময় দেয়।
খলিফা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় রাশিয়া, ইংল্যান্ড ও ফ্রান্সের নৌবহর গ্রিস অভিমুখে যাত্রা করে। তারা ইবরাহিম পাশাকে গ্রিস হতে সরে যেতে আদেশ করে। তিনি তাদের কথা মানেন না। ফলে ইউরোপীয় জোট উসমানি ও মিশরীয় নৌবহরের ওপর আক্রমণ করে এবং এগুলোকে গ্রিসের সীমানায় ধ্বংস করে দেয়। ইবরাহিম পাশা ক্রুসেডারদের সাথে যুদ্ধে ৩০ হাজার মিশরীয় সৈন্য হারান। অবশিষ্ট সৈন্যদেরকে নিয়ে তিনি মিশরে ফিরে যেতে বাধ্য হন। ইউরোপীয় জোট লন্ডন সম্মেলনের আয়োজন করে এবং সেখানে খলিফাকে আমন্ত্রণ জানায়। খলিফা সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সম্মেলনে ক্রুসেডারগণ গ্রিসকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। উসমানিরা তাদের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 এড্রিনে চুক্তি

📄 এড্রিনে চুক্তি


রাশিয়া উসমানি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা ওয়ালাচিয়া ও মোলদাভিয়া দখল করে নিতে সক্ষম হয় এবং এ সকল প্রদেশে নিজেদের প্রশাসক নিযুক্ত করে। উসমানি এক নেতা ইউসুফ পাশার বিশ্বাসঘাতকতার ফলে বুলগেরিয়া শহর দখলে নিতে সমর্থ হয়। এ নেতা রাশিয়ার নিকট বুলগেরিয়া শহর সমর্পণ করে।

এরপর রাশিয়া আলাতোলিয়া শহরের পূর্বাঞ্চলে প্রবেশ করে। তারা এডির্নে শহর দখল করে বেদনাদায়ক ঘটনার জন্ম দেয়। এ শহর হতে ইস্তাম্বুল খুবই নিকটে অবস্থিত। ইংল্যান্ড ও ফ্রান্স দ্রুত রাশিয়ার অগ্রযাত্রা থামিয়ে দেয়। উসমানিদের স্বার্থের চেয়ে বরং ইংল্যান্ড ও ফরাসিদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকায় তারা এগিয়ে এসেছিল। অন্যথায় রাশিয়া ইস্তাম্বুল পৌঁছাতে সক্ষম হলে তাদের স্বার্থহানি ঘটত। তখন এডির্নে চুক্তি সম্পাদিত হয়। চুক্তির বর্ণনামতে:

১. রাশিয়া উসমানিদেরকে ওয়ালাচিয়া, মোলদাভিয়া দুবরুজা, সাইপ্রাস ও এরজুরামই(৫৯) ফিরিয়ে দেবে।

২. উসমানিদের প্রণালিতে রুশ জাহাজ তল্লাশি করা যাবে না।

৩. অন্যান্য রাষ্ট্রসমূহের মতো রাশিয়াও উসমানিদের দেওয়া সুযোগ-সুবিধা ভোগ করবে।

৪. উসমানিরা রাশিয়ার যুদ্ধ-ব্যয়ের ক্ষতিপূরণ প্রদান করবে।

৫. সার্বিয়া স্বাধীন থাকবে এবং উসমানিরা সার্বিয়ার যে-সকল দুর্গ দখলে রেখেছে তা হস্তান্তর করবে।

প্রিয় মুসলিম ভাইয়েরা, চিন্তা করে দেখুন! চতুর্থ ধারাটি প্রমাণ করে যে, ইউরোপ উসমানিদেরকে উসমানি সাম্রাজ্য গঠিত হতে ও তাদের বাহিনীকে সুসজ্জিত করতে সুযোগ দিতে চায় না। তারা চায় যে, উসমানিরা শ্বাসরুদ্ধ হয়ে পড়ুক। যেন তারা সহজে তাদেরকে ধ্বংস করে দিতে পারে। চুক্তির অন্যান্য ধারাও একইরকম অর্থ বহন করে।

টিকা:
৫৯. এরজুরাম: তুরস্কের অন্তর্গত একটি প্রদেশ। -সম্পাদক

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আলজেরিয়া দখল

📄 আলজেরিয়া দখল


ফ্রান্স অতীব স্থুল ও দুর্বল কারণ দেখিয়ে ১২৪৫ হিজরিতে (১৮৩০ খ্রিষ্টাব্দে) আলজেরিয়া আক্রমণ করে। আবদুল কাদিরের নেতৃত্বে সাহসী প্রতিরোধ গড়া হলেও তারা আলজেরিয়া দখলে রাখতে সক্ষম হননি। অবশেষে ১২৬৩ হিজরিতে (১৮৪৭ খ্রিষ্টাব্দে) তিনি আত্মসমর্পণ করেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 জেনিসারি বাহিনী বাতিল

📄 জেনিসারি বাহিনী বাতিল


জেনিসারি বাহিনী উসমানি সাম্রাজ্যের একচ্ছত্র ক্ষমতাধর হয়ে ওঠে। তারা খলিফা নিয়োগ, অপসারণ, হত্যা এমনকি তৃতীয় কোনো পক্ষকে খলিফা নিয়োগ করার মতো দুঃসাহস দেখাত। নিয়মিত বাহিনী সন্তোষজনক অবস্থায় পৌঁছার পর খলিফা দ্বিতীয় মাহমুদ জেনিসারি বাহিনীকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। মিশরে মুহাম্মাদ আলি পাশার বাহিনীর সফলতাও তাকে এ কাজে উদ্বুদ্ধ করে।
খলিফা রাষ্ট্রের মুফতির বাড়িতে সভা ডাকেন। সাম্রাজ্যের কর্তা ব্যক্তি ও বিশেষ বাহিনী (জেনিসারি)-এর নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়। সভায় এ বাহিনীকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু বিশেষ বাহিনী এ সিদ্ধান্ত মানতে নারাজ। তারা ইস্তাম্বুলের একটি ময়দানে বিদ্রোহের উদ্দেশ্যে সমবেত হয়। ১২৪০ হিজরিতে (১৮২৫ খ্রিষ্টাব্দে) উসমানিদের ক্ষেপণাস্ত্রের মুখে তারা লন্ডভন্ড হয়ে যায়। খলিফা নিয়মিত বাহিনী গঠনের ঘোষণা দেন। তিনি সৈন্যদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় প্রশিক্ষক নিয়োগ দেন। এভাবে একটি মুসলিম দেশ ইউরোপীয় বেশভূষা গ্রহণ করলে পাগড়ির পরিবর্তে সেখানে হেলমেট স্থান করে নেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00