📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 বেলগ্রেড চুক্তি

📄 বেলগ্রেড চুক্তি


অস্ট্রিয়ার সমর্থনে রাশিয়া পোল্যান্ড দখল করে নেয়। এদিকে ভিয়েনা চুক্তি অনুযায়ী অস্ট্রিয়ার সমর্থনে ফ্রান্স পোল্যান্ডকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রিয়ার উদ্দেশ্য ছিল উসমানিদের বিরুদ্ধে যুদ্ধের পরিবেশ তৈরি করা। এদিকে রাশিয়া উসমানিদের বিরুদ্ধে যুদ্ধের অগ্নিশিখা জ্বালাতে শুরু করে। তারা আজভ বন্দর দখল করে নেয়। উসমানিরা পারস্যের সাথে জোট গঠন করে তাদের আগ্রাসন থামাতে সক্ষম হয়। একই সময় উসমানি বাহিনী অস্ট্রিয়াকে পরাজিত করে এবং ১১৫২ হিজরিতে বেলগ্রেড চুক্তি সম্পাদন করে। চুক্তির ভাষ্যমতে :

১. অস্ট্রিয়া বেলগ্রেড ও সার্বিয়ার দখলকৃত অঞ্চল এবং ওয়ালাচিয়া উসমানিদের ফিরিয়ে দেবে।

২. রাশিয়া আজভ নগরীর দুর্গ ভেঙে দেবে এবং কৃষ্ণসাগরে তাদের কোনো জাহাজ অবস্থান করবে না।

অতঃপর খলিফা প্রথম মাহমুদ ১১৬৮ হিজরিতে (১৭৫৫ খ্রিষ্টাব্দে) ইনতেকাল করেন। তৎস্থলে তার ভাই তৃতীয় উসমান খিলাফতের মসনদে আরোহণ করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00