📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 ক্রিট দ্বীপ বিজয়

📄 ক্রিট দ্বীপ বিজয়


ভেনিসের অধীনে থাকা ক্রিট দ্বীপ জয়ের জন্য উসমানিরা নৌবহর প্রস্তুত করে এবং ১০৫৫ হিজরিতে (১৬৪৫ খ্রিষ্টাব্দে) তা জয় করতে সক্ষম হয়। ভেনিসের নৌবহর পৌঁছতে না পারার কারণে তারা খুব সহজে এই শহরে প্রবেশ করতে সক্ষম হয়। এই জন্য ভেনিসীয়রা ক্রুদ্ধ হয়ে উসমানিদের অনেকগুলো বন্দর পুড়িয়ে দেয়। খলিফা তার দেশের খ্রিষ্টানদের থেকে প্রতিশোধ গ্রহণের অভিপ্রায় প্রকাশ করলে সাম্রাজ্যের মুফতি তার বিরোধিতা করে। খলিফা মুফতির মতামত মেনে নেন।

পরবর্তী সময়ে জেনিসারি বাহিনীর বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পেলে খলিফা তাদের শায়েস্তা করার সিদ্ধান্ত নেন। সৈন্যরা এ সংবাদ জানার পর খলিফাকে অপসারণ করে তদস্থলে খলিফার সাত বছরের ছেলে চতুর্থ মুহাম্মাদকে স্থলাভিষিক্ত করে। এই ঘটনা ১০৫৮ হিজরিতে (১৬৪৮ খ্রিষ্টাব্দে) সংঘটিত হয়। খলিফা পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে এই আশঙ্কায় জেনিসারি বাহিনীর সৈন্যরা খলিফাকে হত্যা করে।

ফন্ট সাইজ
15px
17px