📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 রাইদানিয়ার যুদ্ধ (৯২৩ হি./১৫১৭ খ্রি.)

📄 রাইদানিয়ার যুদ্ধ (৯২৩ হি./১৫১৭ খ্রি.)


সুলতান তোমান বাই কানসুহ ঘুরির স্থলাভিষিক্ত হয়। সুলতান প্রথম সেলিম উসমানিদের নেতৃত্ব মেনে নিতে তার নিকট প্রস্তাব করেন এবং বার্ষিক খাজনা প্রদানের স্বীকৃতি চান। কিন্তু তোমান বাই এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। সুলতান সেলিম তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তিনি তাকে দক্ষিণ সিরিয়ায় পরাস্ত করে কায়রো পর্যন্ত পৌঁছে যান। এখানে রাইদানিয়া নামক স্থানে দু-পক্ষ যুদ্ধে লিপ্ত হয়। মামলুকগণ মরণপণ যুদ্ধ করা সত্ত্বেও উসমানিরা বিজয় লাভ করে। তোমান বাই তার জনৈক অনুসারীর ষড়যন্ত্রে উসমানিদের হাতে ধরা পড়ে এবং বাবে জুয়াইলা নামক স্থানে তাকে হত্যা করা হয়।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 উসমানিদের খিলাফতের দায়িত্ব গ্রহণ

📄 উসমানিদের খিলাফতের দায়িত্ব গ্রহণ


মামলুক রাষ্ট্রের পতনের পর সর্বশেষ আব্বাসীয় শাসক মুহাম্মাদ মুতাওয়াক্কিল প্রথম সেলিমের নিকট খিলাফত হস্তান্তর করে সরে দাঁড়ান। তিনি মামলুক যুগের অপরাপর খলিফাদের ন্যায় ক্ষমতাহীন ছিলেন। এই খিলাফাহ ছিল প্রতীকি খিলাফাহ। মূল চালিকাশক্তি ছিল মামলুকদের হাতেই। তার ক্ষমতা ত্যাগের পর প্রথম সেলিম প্রথম উসমানি খলিফা হিসেবে অধিষ্ঠিত হন। তিনি খিলাফতের কেন্দ্র কায়রো থেকে ইস্তাম্বুলে স্থানান্তর করেন। ৯২৬ হিজরিতে সুলতান প্রথম সেলিম মৃত্যুবরণ করেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية