📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 প্রথম সেলিমের ক্ষমতা গ্রহণ

📄 প্রথম সেলিমের ক্ষমতা গ্রহণ


উসমানি বিশেষায়িত বাহিনী জেনিসারির সদস্যরা সুলতানকে তার ভীরু স্বভাব ও দুর্বলতার কারণে পছন্দ করত না। তাদের পছন্দ ছিল সুলতানের কনিষ্ঠ পুত্র সেলিম (প্রথম)। কারণ, সে ছিল বীরত্ব ও সামরিক বিচক্ষণতার অধিকারী। সেলিম সে সময় ট্রাবজোনের শাসক ছিল। আর সেলিমপুত্র সুলাইমান ছিল ক্রিমিয়ার রাজধানী কাফার শাসক। সেলিম তার পুত্রের কাছে গিয়ে বিদ্রোহের প্রস্তুতি নিতে শুরু করল। তারপর বাহিনী গঠন করে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিলো বায়েজিদকে ক্ষমতাচ্যুত করতে। সুলতান বায়েজিদ প্রথমে পুত্র সেলিমকে হত্যার হুমকি দিতে চাইলেন। পরে এই চিন্তা ত্যাগ করে সেলিমের হাতে ইউরোপের কিছু এলাকার শাসনভার ছেড়ে দিলেন।

সময়টা ছিল ৯১৬ হিজরি (১৫১০ খ্রিষ্টাব্দ)। সেলিম এতটুকুতে তৃপ্ত হলো না। দ্রুত প্রাক্তন রাজধানী এডির্নের নিয়ন্ত্রণ নিয়ে নিজেকে সুলতান ঘোষণা করল। এবার আর সুলতানি বাহিনীর আক্রমণে সেলিম টিকতে পারল না। পরাজিত হয়ে পালিয়ে গেল ক্রিমিয়ায়। সুলতান তাকে ক্ষমা করে আবার ইউরোপের ক্ষমতায় বসালেন। কিন্তু সেলিম শান্ত হলো না। জেনিসারিদের নিয়ে ইস্তাম্বুল দখল করল। পিতাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করল। তবে এরপর সেলিমের রাজত্ব খুব বেশি দীর্ঘ হয়নি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00