📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 আনাতোলিয়াতে সুলতান ফাতিহের কার্যক্রম

📄 আনাতোলিয়াতে সুলতান ফাতিহের কার্যক্রম


সুলতান ফাতিহের সব বিজয় ছিল ইউরোপে। এশিয়ার মুসলিম শাসিত অঞ্চলগুলোর দিকে তিনি তেমন নজর দেননি। এখানে তার উল্লেখযোগ্য অভিযান ছিল হাতেগোনা। তিনি আনাতোলিয়ার সর্বশেষ খ্রিষ্টান রাজ্য ট্রাবজোন জয় করে নেন। এই রাজ্য জয়ের মাধ্যমে সমগ্র আনাতোলিয়া ক্রুসেডারদের থেকে মুক্তিলাভ করে। কিরমান রাজ্যকেও চূড়ান্তভাবে উসমানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন সুলতান ফাতিহ।
৮৭৪ হিজরিতে (১৪৬৯ খ্রিষ্টাব্দে) তৈমুর লংয়ের উত্তরসূরিদের একটি বাহিনী পূর্ব আনাতোলিয়ায় আওজুন রাজ্য আক্রমণ করে। সুলতান তার বাহিনী প্রেরণ করে তাদের দমন করেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية