📄 ইংরেজ
ডাচরা প্রয়োজনীয় মশলার দাম বাড়িয়ে দেওয়ার ফলে ইংরেজরা সরাসরি প্রাচ্যের সাথে বাণিজ্য করতে আগ্রহী হয়ে ওঠে। প্রাচ্যে বাণিজ্যের জন্য তারা কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠা করে। কিছুদিন পর সব কোম্পানি মিশে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গড়ে তোলে। প্রথমদিকে ইংরেজদের কেন্দ্র ছিল হিন্দুস্তানের পূর্ব দিকের বিভিন্ন দ্বীপ তথা ইন্দোনেশিয়া-মালয়েশিয়া ইত্যাদি অঞ্চল। কারণ, পর্তুগিজ ও ডাচরা ইংরেজদের ভারতে ভিড়তে দিচ্ছিল না। ফলে একসময় তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। সে যুদ্ধে জয় লাভ করে ইংরেজরা ভারতের মাটিতে পা রাখার সুযোগ পায়। ইংরেজরা প্রথম অবতরণ করে মাদ্রাজে। এরপর একে একে সমগ্র ভারতবর্ষই তাদের করতলে চলে আসে। ১৯৪৭ সালের স্বাধীনতা পর্যন্ত প্রায় দুইশ বছর এই শাসন অব্যাহত ছিল।
📄 ফরাসি
ফরাসিদের প্রাচ্যনীতি ছিল হুবহু ইংরেজদের মতো। তারাও ইংরেজদের আদলে কোম্পানি গঠন করে ভারতে প্রবেশ করে। প্রত্যেক ঔপনিবেশিক কোম্পানি স্থায়ী ঘাঁটির জন্য জমি কিনে তাতে দুর্গ নির্মাণে আগ্রহী ছিল, যা ছিল ঔপনিবেশিক শাসন কায়েমের প্রথম ধাপ। ফরাসিদেরও বেশকিছু ঘাঁটি ছিল। যেমন, মুনদেশওয়ারি, ইন্দার, নায়াওয়ান, করিকাল ইত্যাদি।