📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 উজবেকিস্তান প্রজাতন্ত্র

📄 উজবেকিস্তান প্রজাতন্ত্র


তুর্কিস্তানের বৃহত্তম বিভিন্ন শহর এখানেই অবস্থিত। যেমন, সমরকন্দ, প্রজাতন্ত্রের রাজধানী তাসখন্দ, বুখারা, ফারগানা ইত্যাদি। এই প্রজাতন্ত্রের সীমানায় কয়েকটি স্বশাসিত প্রদেশও ছিল। যেমন কারা কালপাক প্রদেশ, যার রাজধানী ছিল নুকুস শহর। খোয়ারিজম শহরটিও এই প্রদেশেই অবস্থিত।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র

📄 তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র


তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদ। ঐতিহাসিক মার্ভ নগরী এখানেই অবস্থিত। ১২৯৭-১২৯৮ হিজরির (১৮৭৯-১৮৮০ খ্রিষ্টাব্দ) তুর্কমেন যুদ্ধের পর এই অঞ্চলের অধিকাংশ এলাকা রুশদের দখলে চলে যায়।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 কিরগিজস্তান প্রজাতন্ত্র

📄 কিরগিজস্তান প্রজাতন্ত্র


বিজেতা রুশ সেনাপতির নামে রুশ আমলে এর রাজধানীর নাম ছিল ফুঞ্জ। স্বাধীনতার পর রাজধানী হয় বিশকেক। ফারগানার কতকাংশ এ অঞ্চলেও অবস্থিত। আগ্রাসনের সময় এই অঞ্চলের এক তৃতীয়াংশের বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। উল্লিখিত চার প্রজাতন্ত্রের সিংহভাগ জনগণ তুর্কি জনগোষ্ঠীর।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 তাজিকিস্তান প্রজাতন্ত্র

📄 তাজিকিস্তান প্রজাতন্ত্র


এই প্রজাতন্ত্রের অধিকাংশ মানুষ পারসিক বংশোদ্ভূত। এর রাজধানী দুশনাবে। তাজিকিস্তানের সীমানায় ছিল স্বায়ত্তশাসিত গোর্নো বাদাখশান প্রদেশ।

ফন্ট সাইজ
15px
17px