📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 তুর্কিস্তানের রাজনৈতিক বিভক্তি

📄 তুর্কিস্তানের রাজনৈতিক বিভক্তি


সোভিয়েত ইউনিয়ন ছিল অনেক স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সমষ্টি। তুর্কিস্তানি মুসলিমদের ঐক্য ভেঙে দিতে ও নিজেদের দখলদারি পোক্ত করতে সোভিয়েত সরকার এখানে পাঁচটি প্রজাতন্ত্র গঠন করে। এসব প্রজাতন্ত্রের সীমানার মধ্যেও আবার কিছু অঞ্চলকে প্রদেশ হিসেবে স্বায়ত্তশাসন ভোগ করার সুযোগ করে দেয়। যথা:

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 কাজাখস্তান প্রজাতন্ত্র

📄 কাজাখস্তান প্রজাতন্ত্র


এটি প্রাচীন মাওয়ারাউন নাহার তথা ট্রান্সঅক্সিয়ানার অন্তর্ভুক্ত নয়; বরং তুর্কিস্তানের অংশ। এটি তথাকার বৃহত্তম অঞ্চল। এর আয়তন প্রায় ২৭ লক্ষ বর্গকিলোমিটার। তৎকালীন রাজধানী ছিল আলমাটি। এই প্রজাতন্ত্রে খ্রিষ্টান জাতিগোষ্ঠীর পাল্লা ভারী করতে রাশিয়া ও ইউক্রেন থেকে বিপুল পরিমাণ মানুষকে এখানে অভিবাসী করা হয়। সেই প্রচেষ্টার ফল হিসেবে একসময় মোট জনসংখ্যার শতকরা ৫৪ ভাগ মানুষ খ্রিষ্টানে গিয়ে পৌঁছে। এটি ছিল রাশিয়ার বুকে একমাত্র মুসলিম প্রজাতন্ত্র, যেখানে পারমাণবিক পরীক্ষাগার ছিল।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 উজবেকিস্তান প্রজাতন্ত্র

📄 উজবেকিস্তান প্রজাতন্ত্র


তুর্কিস্তানের বৃহত্তম বিভিন্ন শহর এখানেই অবস্থিত। যেমন, সমরকন্দ, প্রজাতন্ত্রের রাজধানী তাসখন্দ, বুখারা, ফারগানা ইত্যাদি। এই প্রজাতন্ত্রের সীমানায় কয়েকটি স্বশাসিত প্রদেশও ছিল। যেমন কারা কালপাক প্রদেশ, যার রাজধানী ছিল নুকুস শহর। খোয়ারিজম শহরটিও এই প্রদেশেই অবস্থিত।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র

📄 তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র


তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদ। ঐতিহাসিক মার্ভ নগরী এখানেই অবস্থিত। ১২৯৭-১২৯৮ হিজরির (১৮৭৯-১৮৮০ খ্রিষ্টাব্দ) তুর্কমেন যুদ্ধের পর এই অঞ্চলের অধিকাংশ এলাকা রুশদের দখলে চলে যায়।

ফন্ট সাইজ
15px
17px