📄 ফাতাহ আলি শাহ
ফাতাহ আলি শাহ সবসময় ক্রুসেডারদের সাথে মিত্রতা করতে উন্মুখ ছিলেন। কিন্তু বারবার ইউরোপীয়রা তাকে ফিরিয়ে দেয়। তার চেষ্টায় ইংরেজরা মিত্রতার জন্য প্রায় তৈরি হয়েছিল। কিন্তু তার সাথে মিত্রতা করলে রুশ-ফরাসি সম্পর্ক স্থাপিত হতে পারে আশঙ্কা করে তারা পিছিয়ে যায়। তারপর ফাতাহ আলি শাহ ফরাসিদের সাথে মিত্রতায় মনোযোগী হন। ফরাসিরা শাহের সাথে সন্ধি করে। চুক্তি অনুযায়ী আরব উপসাগরের খারগ দ্বীপ ফরাসিদের হাতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এর দুই মাস পর ফরাসিরা রুশদের সাথে চুক্তি করে। সেখানে ফরাসিদের পক্ষ থেকে রুশ বাহিনীকে পারস্য ও উসমানি শাসিত এলাকায় অনুপ্রবেশের সম্মতি দেওয়া হয়। এরপর রুশ বাহিনী পারস্য আক্রমণ করে আর্মেনিয়া দখল করে নেয়। পারস্যের শাহ রাশিয়াকে দাগিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজানের অর্ধেকাংশসহ আরও কিছু অঞ্চল লিখে দিয়ে সন্ধি করতে বাধ্য হয়। কিন্তু রুশ লালসা এটুকুতে তৃপ্ত হলো না। ১২৪৩ হিজরিতে (১৮২৭ খ্রিষ্টাব্দে) রাশিয়া তাবরিজ দখল করে নেয়। শাহকে বাধ্য করে 'তুর্কমানচাঈ' চুক্তিপত্রে সই করতে।
ইতিপূর্বে ১২৩৫ হিজরিতে (১৮২০ খ্রিষ্টাব্দে) ফাতাহ আলি শাহ উসমানিদের বিরুদ্ধে যুদ্ধ করে ইরাক পুনরুদ্ধারের চেষ্টা করেন এবং কিছু কিছু অঞ্চল পুনরুদ্ধারে সক্ষমও হন। উসমানিদের সাথে 'আরদে রুম' চুক্তির মাধ্যমে ১২৩৮ হিজরিতে (১৮২৩ খ্রিষ্টাব্দে) যুদ্ধবিরতি হয়।
📄 মুহাম্মাদ শাহ আব্বাস
ফাতাহ আলি শাহের নাতি মুহাম্মদ শাহ আব্বাস। ১২৮০ হিজরিতে (১৮৬৩ খ্রিষ্টাব্দে) সাম্রাজ্যের ভার গ্রহণ করেন। তার সময়ে একের পর এক বিদ্রোহ দানা বাঁধতে থাকে। কঠিন হাতে সেসব দমন করেন মুহাম্মদ শাহ আব্বাস। তার সময়েই বাবিয়া ফিতনার সূচনা হয়। পরবর্তীতে বাবিয়া থেকে উৎপত্তি হয় বাহাইয়া ফিতনার। এসব ফিতনার পেছনে ছিল রুশ সহযোগিতা। মুসলিমদের বিপাকে ফেলে বিচ্ছিন্ন করে দেওয়ার হীন লক্ষ্যে রুশরা এসব ফিতনা জোগায়। ভ্রান্ত বাতিনি ফিরকা ইসমাইলদের নেতা এ সময় হিন্দুস্তানে পালিয়ে যায়। অবশিষ্ট ইসমাইলদের সাথে লড়াই অব্যাহত রাখেন মুহাম্মদ শাহ আব্বাস। ইরানের ইসমাইলি বাতিনি নেতাকে তখন পৃষ্ঠপোষকতা করে ইংরেজরা।
শাহ আব্বাস আফগানিস্তানের সিস্তান অঞ্চলে প্রবেশ করে। এদিকে খারগ দ্বীপ দখল করে নেয় ইংরেজরা।
📄 নাসিরুদ্দিন শাহ
১২৬৪ হিজরিতে (১৮৪৮ খ্রিষ্টাব্দে) ক্ষমতায় আসেন নাসিরুদ্দিন শাহ। সে বছরই বাবিয়া বিদ্রোহ সংঘটিত হয়। বিদ্রোহী নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাসান বিন আলি মায়ানদারানিকে এবং ইংরেজ পৃষ্ঠপোষকতায় পালিত ভ্রান্ত বাহাইয়া মতবাদের প্রতিষ্ঠাতা বাহাউল্লাহকে নির্বাসিত করা হয়। আফগান শাসক ও মুহাম্মদকে মোকাবিলা করতে ইংরেজদের সাথে হাত মেলান নাসিরুদ্দিন। কিন্তু ১২৭৪ হিজরিতে (১৮৫৮ খ্রিষ্টাব্দে) ইংরেজ ও আফগানদের মাঝে প্যারিস চুক্তি সম্পাদিত হলে পশ্চিম আফগানিস্তানের ভূমি ত্যাগ করতে বাধ্য হন তিনি। এ সময় ইংরেজরা বুশহের বন্দর ও মুহাম্মারা বন্দর দখল করে নেয়। উত্তর দিকে রুশ অভিযান বাড়তে থাকে। এদিকে দক্ষিণ দিকে বৃদ্ধি পায় ইংরেজ তৎপরতা।
শাহের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। আন্দোলনের নেতৃত্ব দেন এক শিয়া আলেম। ইংরেজদের ক্রমসরাসরি ব্যাপারের সচেতনতা ও শাহের স্বেচ্ছাচার প্রতিরোধের ছিল আন্দোলনের লক্ষ্য।
নাসিরুদ্দিন শাহ আন্দোলনকারীদের মন জয় করতে ইংরেজ বণিকদের সাথে আসন্ন এক তামাক চুক্তি বর্জন করেন।
📄 মুজাফফর উদ্দিন শাহ
১৩১৩ হিজরিতে (১৮৯৫ খ্রিষ্টাব্দে) ক্ষমতা লাভ করেন। তিনি আইনপ্রণয়নমূলক একটি বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তাকে একাধিক বিদ্রোহ ও আন্দোলনের মোকাবিলা করতে হয়। মৃত্যুবরণ করেন ১৩২৪ হিজরিতে (১৯০৬ খ্রিষ্টাব্দে)।