📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 সফিউদ্দিন

📄 সফিউদ্দিন


সাফাভি সাম্রাজ্যের অধঃপতনের সময় ক্রমান্বয়ে শুরু হচ্ছিল। উসমানিদের সাথে যুদ্ধে পরাজয় বরণ করে সাফাভিরা। ইরাক ও বাগদাদ উসমানিদের করায়ত্ত হয়। ১০৪৯ হিজরিতে (১৬৩৯ খ্রিষ্টাব্দে) দুই সাম্রাজ্যের সীমানা নির্ধারণমূলক সন্ধিচুক্তি সম্পাদিত হয়।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 দ্বিতীয় আব্বাস

📄 দ্বিতীয় আব্বাস


১০৫২ হিজরিতে (১৬৪২ খ্রিষ্টাব্দে) ক্ষমতায় আরোহণ করেন। রাজত্বের বিষয়ে তার চরম উদাসীনতা ছিল।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 প্রথম সুলাইমান (দ্বিতীয় সফিউদ্দিন)

📄 প্রথম সুলাইমান (দ্বিতীয় সফিউদ্দিন)


১০৭৭ হিজরিতে (১৬৬৬ খ্রিষ্টাব্দে) সিংহাসন লাভ করেন। তার সময়ে ওলন্দাজ বাহিনী পারস্য উপসাগরের কেশম দ্বীপটি দখল করে নেয়। এদিকে উজবেকরা দখল করে খোরাসান। ওমানের ইয়ারুবিরা আক্রমণ চালায় 'বন্দর আব্বাস' অঞ্চলের পোতাশ্রয়ে।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 প্রথম হুসাইন

📄 প্রথম হুসাইন


দ্বিতীয় আব্বাসের পুত্র শাহ হুসাইন। তার শাসনকালে আফগানিদের বিদ্রোহের সূচনা হয়। মির মাহমুদ বিন উয়াইস হেরাত থেকে সাফাভি সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। ১১৩৫ হিজরিতে (১৬২৬ খ্রিষ্টাব্দে) ইরানের গুরুত্বপূর্ণ শহর মাশহাদ করায়ত্ত করেন। তারপর একে একে সাফাভিদের সব শহর জয় করতে করতে রাজধানী ইস্পাহানে পৌঁছে যান। উত্তরের কিছু অঞ্চল ছাড়া পুরো সাম্রাজ্য সাফাভিদের হাতছাড়া হয়ে যায়। এ সময় রাশিয়ান জার সম্রাট শাহ হুসাইনের সাথে বন্ধুত্বের ভাব দেখায়। প্রতিশ্রুতি দেয় আফগানিদের বিরুদ্ধে সামরিক সহযোগিতার। মূলত সাফাভিদের দুর্বলতার সুযোগে তাদের অঞ্চল দখল করে নেওয়াই ছিল রুশদের উদ্দেশ্য। সরল শাসক হুসাইনের পক্ষে তা বোঝা সম্ভব হলো না। তিনি রাশিয়ার সাথে মিত্রতা স্থাপন করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00