📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 লাঞ্ছনার মাঝে এক টুকরো বীরত্ব-গৌরব !

📄 লাঞ্ছনার মাঝে এক টুকরো বীরত্ব-গৌরব !


৬ষ্ঠ আলফোন্সোর অব্যাহত আগ্রাসনে ইসলামি আন্দালুস যখন টালমাটাল, তখনও বিভক্ত রাষ্ট্রসমূহের শাসকবৃন্দ নিজেদের ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, অল্প কদিনের মধ্যেই আলফোন্সো অবশিষ্ট ইসলামি ভূখণ্ডও দখল করে নেবেন আর আন্দালুস উপদ্বীপ থেকে ইসলামের নাম-নিশান চিরদিনের জন্য মুছে যাবে।
এ সময় মুসলিম শাসকবৃন্দ অনুভব করেন যে, প্রণালির ওপারের মুরাবিতি সাম্রাজ্যের শাসক ইউসুফ বিন তাশফিনই পারেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামি আন্দালুসের সহায়তায় এগিয়ে আসতে। তাই তারা তার কাছে সাহায্যপ্রার্থনার সিদ্ধান্ত নেন। অবশ্য সেভিল ও কর্ডোভার শাসক মুতামিদ বিন আব্বাদকে তার জনৈক উপদেষ্টা এ সিদ্ধান্ত নিতে নিষেধ করে বলেন—'মুরাবিতিদের আন্দালুস উপদ্বীপে অবতরণের সুযোগ দেওয়া হলে তারা নিজেরাই আন্দালুসের ক্ষমতা দখলে অভিলাষী হয়ে উঠতে পারে।' কিন্তু মুতামিদ তাকে প্রত্যুত্তরে বলেন—
لَأَنْ أَكُونَ رَاعِيَ جِمَالٍ فِي صَحْرَاءِ إِفْرِيقِيَا خَيْرٌ مِنْ أَرْعَى الْخَنَازِيرَ فِي قَشْتَالَة.
ক্যাস্টোলায় শূকর চড়ানোর চেয়ে আফ্রিকার মরুভূমিতে উট চড়ানো শতগুণে শ্রেয়।
মুতামিদ বিন আব্বাদ ছিলেন বনু আব্বাদ পরিবারের শেষ শাসক। আরব বংশোদ্ভূত মুতামিদ একজন কবিও ছিলেন। কিন্তু তৎকালীন অন্যান্য মুসলিম শাসকের ন্যায় তিনিও আলফোন্সোর সঙ্গে নতজানু আচরণ করতেন এবং জিজিয়া-কর ও উপহারসামগ্রী পাঠাতেন। একবার আলফোন্সো মুতামিদের কাছে দাবি জানান যে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী কর্ডোভা মসজিদে সন্তান প্রসব করবেন এবং কর্ডোভার আয-যাহরা রাজপ্রাসাদে প্রসূতিকালীন অবকাশ যাপন করবেন! কেননা, খ্রিষ্টান চিকিৎসকরা আলফোন্সোকে পরামর্শ দিয়েছে যে, এ সময় তার স্ত্রীর জন্য আয-যাহরার মনোরম আবহাওয়ায় অবস্থান উপকারী হবে; আর ধর্মীয় যাজক ও পাদরিরাও জামে কর্ডোভায় সন্তান-জন্মদান কল্যাণজনক হবে বলে জানিয়েছে! আলফোন্সোর দাবি শোনামাত্র মুতামিদের প্রকৃতিগত আত্মসম্ভ্রমবোধ জেগে ওঠে। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তরবারির এক আঘাতে বার্তাবাহকের মস্তক বিচ্ছিন্ন করে ফেলেন এবং তার দেহ কর্ডোভায় শূলে চড়িয়ে রাখার নির্দেশ দেন। এরপর মুতামিদের নির্দেশে অন্যান্য দূতদেরকেও হত্যা করা হয়।
সংবাদ পেয়ে আলফোন্সো উন্মাদ হয়ে যান এবং সেভিলে অভিযান চালানোর শপথ করেন। তিনি দুটি বাহিনী প্রস্তুত করে একটি বাহিনীকে বাজা হয়ে সেভিলে পৌঁছার নির্দেশ দেন, আরেকটি বাহিনী নিয়ে নিজেই রওনা হয়ে প্রথম বাহিনীর সঙ্গে মিলিত হন। আলফোন্সো উভয় বাহিনীকে নিয়ে গোয়াডেল কুইভার নদীর অপর প্রান্তে ইবনে আব্বাদের প্রাসাদের সামনে শিবির স্থাপন করেন। এরপর তিনি ইবনে আব্বাদের কাছে বিদ্রূপাত্মক ভাষায় নিম্নোক্ত বার্তা প্রেরণ করেন—
মাছির প্রকোপের মাঝে আমার অবস্থান বেশ দীর্ঘায়ত হচ্ছে আর গরম বেশ পড়েছে। তাই তোমার রাজদরবার থেকে আমাকে একটি পাখা উপহার পাঠাও, যেন পাখার বাতাসে আরাম পাই এবং মাছিও তাড়াতে পারি।
আত্মমর্যাদাবোধে উদ্দীপ্ত মুতামিদ ইবনে আব্বাদ বার্তা পাঠ করেই উল্টো পিঠে নিম্নোক্ত উত্তর লিখে আলফোন্সোর কাছে পাঠিয়ে দেন—
হ্যাঁ, তোমার চিঠি পড়েছি এবং তোমার আত্মপ্রসাদ ও আত্মমুগ্ধতা উপলব্ধিও করেছি। আমি শীঘ্রই তোমার যত্ন-আত্তি নেওয়ার জন্য লামতি(৪৪) চামড়ার তৈরি পাখার ব্যবস্থা করছি। দুঃখের বিষয়! সে পাখার বাতাস তোমার প্রশান্তি কেড়ে নেবে, কোনো স্বস্তি দেবে না।
ইবনে আব্বাদ লামতি চামড়া দ্বারা উত্তর আফ্রিকার মুরাবিতি সাম্রাজ্যের কাছে সাহায্যপ্রার্থনার বিষয়ে ইঙ্গিত করেছিলেন।

টিকাঃ
৪৪. মাগরিবের বিখ্যাত গোত্র লামতা-এর প্রতি সম্বন্ধিত করে বলা হয়েছে। দেখুন: ইয়াকুত আল-হামাবি, মুজামুল বুলদান, ৫/২৩।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 গোত্রভিত্তিক বিভক্ত আন্দালুসের উল্লেখযোগ্য শাসকপরিবারের তালিকা

📄 গোত্রভিত্তিক বিভক্ত আন্দালুসের উল্লেখযোগ্য শাসকপরিবারের তালিকা


নং শাসকবংশের নাম শাসন অঞ্চল হিজরি খ্রিষ্টাব্দ
০১ বনু জাহওয়ার কর্ডোভা ৪২২-৪৬১ ১০৩১-১০৬৯
০২ বনু আব্বাদ সেভিল ৪১৪-৪৮৪ ১০২৩-১০৯১
০৩ বনু আফতাস বাতালইয়ুস ৪১৩-৪৮৮ ১০২২-১০৫৯
০৪ বনু যিননুন টলেডো ৪২৭-৪৭২ ১০৩৬-১০৭৯
০৫ বনু হুদ জারাগোজা ৪৩১-৫০৩ ১০৩৯-১১১০
০৬ বনু যিরি গ্রানাডা ৪০৩-৪৮৩ ১০১৩-১০৯০
০৭ বনু তাহির মুরসিয়া ৪২৯-৪৭১ ১০৩৮-১০৭৮
০৮ বনু বিরযাল কারমোনা ৪০৪-৪৫৯ ১০১৩-১০৬৭
০৯ বনু ইয়াকরান রুন্দা ৪০৬-৪৫৭ ১০১৫-১০৬৫
১০ বনু দাম্মার মুরুর ৪০৩-৪৫৮ ১০১৩-১০৬৬
১১ বনু খায়রুন আরকিশ ৪০২-৪৬১ ১০১১-১০৬৮
১২ আমিরি পরিচারক বনু ছামাদিহ আলমারিয়া ৪০৫-৪৩৩ ১০১৪-১০৪১
৪৩৩-৪৮৪ ১০৪১-১০৯১
১৩ আমিরি পরিচারক দানিয়া ও ব্যালেরিক বনু হুদ দ্বীপপুঞ্জ ৪০০-৪৬৮
৪৬৮-৪৮৩ ১০০৯-১০৭৬
১০৭৬-১০৯১
নং শাসকবংশের শাসনকাল শাসন অঞ্চল নাম হিজরি খ্রিষ্টাব্দ
১৪ আমিরি ভ্যালেন্সিয়া ৪০০-৪৭৮ ১০০৯-১০৮৫ পরিচারক
১৫ বনু উযিন পূর্ব ৪০০-৪৯৭ ১০১২-১১০৪ সান্তামারিয়া
১৬ বনু হারুন পশ্চিম ৪১৭-৪৪৩ ১০২৬-১০৫১ সান্তামারিয়া
১৭ বনু হাম্মুদ মালাগা ও ৪১৭-৪৪৯ ১০২৬-১০৫৭ জাযিরাতুল খাযরা
১৮ বনু ইয়াহইয়া নিয়েবলা ৪১৪-৪৪৫ ১০২৩-১০৫৩
১৯ বনু মাযিন বাজা ও শালব ৪৩২-৪৫৫ ১০৪১-১০৬৩
২০ বনু বিকরি ওয়েলবা ৪০০-৪৪৩ ১০১২-১০৫১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00