📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 ইদরিসিয়া রাষ্ট্রের উল্লেখযোগ্য কীর্তি-অবদান

📄 ইদরিসিয়া রাষ্ট্রের উল্লেখযোগ্য কীর্তি-অবদান


* মাগরিব অঞ্চলকে আরবিকরণ ও পুরো অঞ্চলজুড়ে আরবি ভাষার বিস্তারে ইদরিসিয়া রাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য। ২য় ইদরিস তার শাসনামলে আন্দালুস, ইসলামি প্রাচ্য ও আফ্রিকা থেকে প্রায় পাঁচশ আরব পরিবারকে মাগরিব অঞ্চলে নিয়ে এসেছিলেন।
* ইদরিসি শাসকগণ মাগরিব অঞ্চলে খারিজি মতাদর্শের বিস্তার রোধে খারিজিদের বিরুদ্ধে অব্যাহত লড়াই করেছেন।
* ইদরিসি শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ কীর্তি 'জামে কারাউইয়িন'। 'উম্মুল বানিন' নামে খ্যাত ফাতিমা বিনতে মুহাম্মাদ আল-ফিহরি(৫) ২৪৫ হিজরি সনে (৮৫৯ খ্রিষ্টাব্দে) মাগরিব অঞ্চলের সর্ববৃহৎ এ মসজিদটি নির্মাণ করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদটি ইলম ও জ্ঞানচর্চার এক অনন্য মিনাররূপে দণ্ডায়মান আছে। জামে কারাউইয়িনে মানে ও পরিমাণে সমৃদ্ধ এক সুবিশাল গ্রন্থাগার ছিল। কথিত আছে—জামে কারাউইয়িনকেন্দ্রিক শিক্ষাঙ্গনই (৬) পৃথিবীর সবচেয়ে প্রাচীন জামিয়া ও বিশ্ববিদ্যালয়।
ইদরিসি শাসনামলেই ফেজ নগরী জ্ঞান ও সভ্যতা বিকাশের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল।

টিকাঃ
৫. উম্মুল বানিন ফাতিমা বিনতে মুহাম্মাদ ইসলামি ইতিহাসের এক অনন্যসাধারণ মহীয়সী নারী। জন্ম ১৮৪ হিজরি সনে (৮০০ খ্রিষ্টাব্দে) কায়রোয়ানে। পরবর্তী সময়ে তিনি হিজরত করে ফেজে চলে যান। তিনি ছিলেন আফ্রিকা অঞ্চলের মহান বিজেতা সেনাপতি উকবা বিন নাফে-এর বংশধর। পিতা ও স্বামীর ইন্তেকালের পর তিনি উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থের অধিকারী হন। তিনি ও তার বোন উম্মুল কাসিম মরিয়ম বিনতে মুহাম্মাদ নিজেদের সমস্ত অর্থ ব্যয়ে ফেজ নগরীতে সুবিখ্যাত মসজিদটি নির্মাণ করেন এবং নিজেদের জন্মভূমি কায়রোয়ানের নামে মসজিদটির নামকরণ করেন। ২৪৫ হিজরি সনের ১ রমজান (৮৫৯ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বর) মসজিদটির নির্মাণকাজ শুরু হয় এবং ২৬৩ হিজরি সনে (৮৭৬ খ্রিষ্টাব্দে) সমাপ্ত হয়। ফাতিমা আল-ফিহরি নির্মাণকাজ শুরু হওয়ার পরই মান্নত করেছিলেন যে, মসজিদটির নির্মাণ সমাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি রোজা রেখে যাবেন। এরপর তিনি একটানা সুদীর্ঘ আঠারো বছর রোজা রাখেন। যেহেতু পরবর্তীকালে জামে কারাউইয়িন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় মানের শিক্ষাঙ্গনে পরিণত হয়, তাই ফাতিমা আল-ফিহরিকে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও গণ্য করা হয়। এই মহীয়সী নারী ২৬৬ হিজরি সনে (৮৭৯ খ্রিষ্টাব্দে) ফেজ নগরীতে ইন্তেকাল করেন।
৬. জামে কারাউইয়িনের নির্মাণকাজ শেষ হওয়ার পরই তৎকালীন রীতি অনুযায়ী আলিমগণ মসজিদের আঙিনায় দ্বীনি শিক্ষার হালকা ও পাঠচক্র শুরু করেন। কালের পরিক্রমায় এই শিক্ষাঙ্গনই বিভিন্ন অনুষদে সমৃদ্ধ এক বিশ্ববিদ্যালয়ের রূপ ধারণ করে। ইউনেস্কো ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর তথ্যানুসারে এটিই বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যা কালগত কোনো বিচ্ছিন্নতা ব্যতিরেকে আজ অবধি বিদ্যমান আছে। ইবনুল বান্না মারাকিশি, ইবনুল আরাবি, ইবনে রুশদ, ইবনে খালদুন ও কাজি ইয়াজের ন্যায় জগদ্বিখ্যাত বোদ্ধাগণ এখানে পাঠদান করেছেন। খ্রিষ্টান সমাজের প্রধান ধর্মীয় নেতা পোপ ২য় সিলভেস্টার (Sylvester II) (মেয়াদকাল: ৯৯৯-১০০৩ খ্রিষ্টাব্দ) এখানে শিক্ষাগ্রহণ করেছেন।
প্রতিষ্ঠাতা ফাতিমা আল-ফিহরি এখানে একটি গ্রন্থাগারও প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সমৃদ্ধ গ্রন্থাগার। অতি সম্প্রতি ২০১৬ খ্রিষ্টাব্দের মে মাসে গ্রন্থাগারটি নতুন করে বিন্যস্ত করার পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে গ্রন্থাগারটিতে চার হাজারের অধিক অতি দুর্লভ গ্রন্থের হস্তলিখিত মূল পাণ্ডুলিপি রয়েছে। পবিত্র কুরআনের খ্রিষ্টীয় নবম শতাব্দীর হস্তলিখিত কপি এবং বিভিন্ন হাদিসগ্রন্থের প্রাচীন কপি এখানে সংরক্ষিত আছে। বর্তমানেও কায়রোয়ান বিশ্ববিদ্যালয় মরক্কোর বিখ্যাত একটি শিক্ষাঙ্গন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 ইদরিসিয়া রাষ্ট্রের শাসকগণের বংশলতিকা

📄 ইদরিসিয়া রাষ্ট্রের শাসকগণের বংশলতিকা


[নামের পাশে বন্ধনীতে উল্লেখিত সংখ্যা দ্বারা শাসকদের ক্রমধারা বোঝানো হয়েছে]
ইদরিস বিন আবদুল্লাহ (১) (১৭২-১৭৭ হি./৭৮৮-৭৯৩ খ্রি.)
২য় ইদরিস (২) (১৭৭-২১৩ হি./৭৯৩-৮২৮ খ্রি.)
মুহাম্মাদ (৩) (২১৩-২২১ হি./৮২৮-৮৩৬ খ্রি.)
আল-কাসিম
উমর
৩য় ইয়াহইয়া (৮) (২৭০-২৯২ হি./৮৮৩-৯০৪ খ্রি.)
আলি (৪) (২২১-২৩৪ হি./৮৩৬-৮৪৮ খ্রি.)
২য় মুহাম্মাদ
১ম ইয়াহইয়া (৫) (২৩৪-২৫০ হি./৮৪৮-৮৬৪ খ্রি.)
হাসান (১০) (৩১০-৩১২ হি./৯২২-৯২৪)
২য় আলি (৭) (২৬০-২৭০ হি./৮৭৪-৮৮৩ খ্রি.)
দ্বিতীয় ইয়াহইয়া (৬) (২৫০-২৬০ হি./৮৬৪-৮৭৪ খ্রি.)
৩য় ইদরিস
ইবরাহিম
৪র্থ ইয়াহইয়া (৯) (২৯২-৩১০ হি./৯০৪-৯২২ খ্রি.)
২য় আল-কাসিম (১১) (মৃত্যু: ৩৩৭ হি./৯৪৮ খ্রি.)
আহমদ আবুল আইশ (১২) (৩৩৭-৩৪৮ হি./৯৪৮-৯৫৯ খ্রি.)
৩য় মুহাম্মদ (১৩) (৩৪৮-৩৭৫ হি./৯৫৯-৯৮৫ খ্রি.)
উবায়দি (ফাতিমি) সাম্রাজ্যের হাতে পতন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00