📄 আব্বাসি খলিফাগণের তালিকা
আব্বাসি খলিফাগণের শাসনকালের সূচনা-সমাপ্তি সময়কালসহ একটি তালিকা নিম্নে দেওয়া হলো
ক. ইরাক (বাগদাদ)-কেন্দ্রিক আব্বাসি খলিফাগণ ১ম স্তর: প্রতাপ ও সমৃদ্ধির আমলের আব্বাসি খলিফাগণ
০১. আস-সাফফাহ আবুল আব্বাস আবদুল্লাহ : রবিউস সানি ১৩২-জিলহজ ১৩৬ হি. ডিসেম্বর ৭৪৯-জুন ৭৫৪ খ্রি.
০২. আল-মানসুর আবু জাফর আবদুল্লাহ : জিলহজ ১৩৬-জিলহজ ১৫৮ হি. জুন ৭৫৪-অক্টোবর ৭৭৫ খ্রি.
০৩. আল-মাহদি আবু আবদুল্লাহ মুহাম্মাদ : জিলহজ ১৫৮-মুহাররম ১৬৯ হি. অক্টোবর ৭৭৫-জুলাই ৭৮৫ খ্রি.
০৪. আল-হাদি আবু মুহাম্মাদ মুসা : মুহাররম ১৬৯-রবিউল আউয়াল ১৭০ হি. জুলাই ৭৮৫-সেপ্টেম্বর ৭৮৬ খ্রি.
০৫. আর-রশিদ আবু জাফর হারুন : রবিউল আউয়াল ১৭০-জুমাদাল উখরা ১৯৩ হি. সেপ্টেম্বর ৭৮৬-মার্চ ৮০৯ খ্রি.
০৬. আল-আমিন আবু আবদুল্লাহ মুহাম্মাদ : জুমাদাল উখরা ১৯৩-মুহাররম ১৯৮ হি. মার্চ ৮০৯-সেপ্টেম্বর ৮১৩ খ্রি.
০৭. আল-মামুন আবুল আব্বাস আবদুল্লাহ : মুহাররম ১৯৮-রজব ২১৮ হি. সেপ্টেম্বর ৮১৩-আগস্ট ৮৩৩ খ্রি.
০৮. আল-মুতাসিম বিল্লাহ আবু ইসহাক মুহাম্মদ : রজব ২১৮-রবিউল আউয়াল ২২৭ হি. আগস্ট ৮৩৩-জানুয়ারি ৮৪২ খ্রি.
০৯. ওয়াসিক বিল্লাহ আবু জাফর হারুন : রবিউল আউয়াল ২২৭-জিলহজ ২৩২ হি. জানুয়ারি ৮৪২-আগস্ট ৮৪৭ খ্রি.
১০. মুতাওয়াককিল আলাল্লাহ আবুল ফজল জাফর : জিলহজ ২৩২-শাওয়াল ২৪৭ হি. আগস্ট ৮৪৭-ডিসেম্বর ৮৬১ খ্রি.
২য় স্তর: তুর্কিদের প্রত্যক্ষ প্রভাব-নিয়ন্ত্রিত আব্বাসি খলিফাগণ
১১. আল-মুনতাসির আবু জাফর মুহাম্মাদ : শাওয়াল ২৪৭-রবিউস সানি ২৪৮ হি. ডিসেম্বর ৮৬১-জুন ৮৬২ খ্রি.
১২. মুসতাইন বিল্লাহ আবুল আব্বাস আহমাদ : রবিউস সানি ২৪৮-মুহাররম ২৫২ হি. জুন ৮৬২-জানুয়ারি ৮৬৬ খ্রি.
১৩. আল-মুতায আবু আবদুল্লাহ মুহাম্মাদ : মুহাররম ২৫২-রজব ২৫৫ হি. জানুয়ারি ৮৬৬-জুলাই ৮৬৯ খ্রি.
১৪. আল-মুহতাদি বিল্লাহ আবু ইসহাক মুহাম্মাদ : রজব ২৫৫-রজব ২৫৬ হি. জুলাই ৮৬৯-জুন ৮৭০ খ্রি.
১৫. আল-মুতামিদ আলাল্লাহ আবুল আব্বাস আহমাদ : রজব ২৫৬-রজব ২৭৯ হি. জুন ৮৭০-অক্টোবর ৮৯২ খ্রি.
১৬. আল-মুতাযিদ বিল্লাহ আবুল আব্বাস আহমাদ : রজব ২৭৯-রবিউস সানি ২৮৯ হি. অক্টোবর ৮৯২-এপ্রিল ৯০২ খ্রি.
১৭. মুকতাফি বিল্লাহ আবু মুহাম্মাদ আলি : রবিউস সানি ২৮৯-জিলকদ ২৯৫ হি. এপ্রিল ৯০২-আগস্ট ৯০৮ খ্রি.
১৮. আল-মুকতাদির বিল্লাহ আবুল ফজল জাফর : জিলকদ ২৯৫-শাওয়াল ৩২০ হি. আগস্ট ৯০৮-নভেম্বর ৯৩২ খ্রি.
১৯. আল-কাহির বিল্লাহ আবু মানসুর মুহাম্মাদ : শাওয়াল ৩২০-জুমাদাল উলা ৩২২ হি. নভেম্বর ৯৩২-এপ্রিল ৯৩৪ খ্রি.
২০. রাযি বিল্লাহ আবুল আব্বাস আহমাদ : জুমাদাল উলা ৩২২-রবিউল আউয়াল ৩২৯ হি. এপ্রিল ৯৩৪-ডিসেম্বর ৯৪০ খ্রি.
২১. আল-মুত্তাকি লিল্লাহ আবু ইসহাক ইবরাহিম : রবিউল আউয়াল ৩২৯-সফর ৩৩৩ হি. ডিসেম্বর ৯৪০-অক্টোবর ৯৪৪ খ্রি.
৩য় স্তর: শিয়া বুওয়াইহি পরিবার-নিয়ন্ত্রিত আব্বাসি খলিফাগণ
২২. মুসতাকফি বিল্লাহ আবুল কাসিম আবদুল্লাহ : সফর ৩৩৩-জুমাদাল উখরা ৩৩৪ হি. অক্টোবর ৯৪৪-জানুয়ারি ৯৪৬ খ্রি.
২৩. মুতি লিল্লাহ আবুল কাসিম ফজল : জুমাদাল উখরা ৩৩৪-জিলকদ ৩৬৩ হি. জানুয়ারি ৯৪৬-আগস্ট ৯৭৪ খ্রি.
২৪. তায়ে লিল্লাহ আবু বকর আবদুল কারিম : জিলকদ ৩৬৩-শাবান ৩৮১ হি. আগস্ট ৯৭৪-অক্টোবর ৯৯১ খ্রি.
২৫. আল-কাদির বিল্লাহ আবুল আব্বাস আহমাদ : শাবান ৩৮১-জিলহজ ৪২২ হি. অক্টোবর ৯৯১-নভেম্বর ১০৩১ খ্রি.
২৬. আল-কায়িম বি আমরিল্লাহ আবু জাফর আবদুল্লাহ : জিলহজ ৪২২-শাবান ৪৬৭ হি. নভেম্বর ১০৩১-এপ্রিল ১০৭৫ খ্রি.
৪র্থ স্তর : তুর্কি সেলজুক পরিবার-নিয়ন্ত্রিত আব্বাসি খলিফাগণ
২৭. মুকতাদি বি আমরিল্লাহ আবুল কাসিম আবদুল্লাহ : শাবান ৪৬৭-মুহাররম ৪৮৭ হি. এপ্রিল ১০৭৫-ফেব্রুয়ারি ১০৯৪ খ্রি.
২৮. আল-মুসতাযহির বিল্লাহ আবুল আব্বাস আহমাদ : মুহাররম ৪৮৭-রবিউস সানি ৫১২ হি. ফেব্রুয়ারি ১০৯৪-আগস্ট ১১১৮ খ্রি.
২৯. আল-মুসতারশিদ বিল্লাহ আবু মানসুর ফজল : রবিউস সানি ৫১২-জিলকদ ৫২৯ হি. আগস্ট ১১১৮-আগস্ট ১১৩৫ খ্রি.
৩০. আর-রাশিদ বিল্লাহ আবু জাফর মানসুর : জিলকদ ৫২৯-জিলকদ ৫৩০ হি. আগস্ট ১১৩৫-আগস্ট ১১৩৬ খ্রি.
৩১. মুকতাফি লি আমরিল্লাহ আবু আবদুল্লাহ মুহাম্মাদ : জিলকদ ৫৩০-রবিউল আউয়াল ৫৫৫ হি. আগস্ট ১১৩৬-মার্চ ১১৬০ খ্রি.
৩২. আল-মুসতানজিদ বিল্লাহ আবুল মুযাফফার ইউসুফ : রবিউল আউয়াল ৫৫৫-রবিউস সানি ৫৬৬ হি. মার্চ ১১৬০-ডিসেম্বর ১১৭০ খ্রি.
৩৩. আল-মুসতাযি বি আমরিল্লাহ আবু মুহাম্মাদ হাসান : রবিউস সানি ৫৬৬-জিলকদ ৫৭৫ হি. ডিসেম্বর ১১৭০-মার্চ ১১৮০ খ্রি.
৩৪. আন-নাসির লি দ্বীনিল্লাহ আবুল আব্বাস আহমাদ : জিলকদ ৫৭৫-রমজান ৬২২ হি. মার্চ ১১৮০-অক্টোবর ১২২৫ খ্রি.
৫ম স্তর : তাতারদের আগ্রাসন চলাকালীন আব্বাসি খলিফাগণ
৩৫. আয-যাহির বি আমরিল্লাহ আবু নাসর মুহাম্মাদ : শাওয়াল ৬২২-রজব ৬২৩ হি. অক্টোবর ১২২৫-জুলাই ১২২৬ খ্রি.
৩৬. আল-মুসতানসির বিল্লাহ আবু জাফর মানসুর : রজব ৬২৩-জুমাদাল উখরা ৬৪০ হি. জুলাই ১২২৬-ডিসেম্বর ১২৪২ খ্রি.
৩৭. মুসতাসিম বিল্লাহ আবু আহমাদ আবদুল্লাহ : জুমাদাল উখরা ৬৪০-সফর ৬৫৬ হি. ডিসেম্বর ১২৪২-ফেব্রুয়ারি ১২৫৮ খ্রি.
খ. মিশর (কায়রো)-কেন্দ্রিক আব্বাসি খলিফাগণের তালিকা
৩৮. ২য় মুসতানসির বিল্লাহ আবুল কাসিম আহমাদ : ৬৫৯-৬৬০ হি. (১২৬১-১২৬২ খ্রি.)
৩৯. ১ম হাকিম বি আমরিল্লাহ আবুল আব্বাস আহমাদ : ৬৬০-৭০১ হি. (১২৬২-১৩০২ খ্রি.)
৪০. ২য় মুসতাকফি বিল্লাহ আবুর রবি সুলায়মান : ৭০১-৭৪০ হি. (১৩০২-১৩৪০ খ্রি.)
৪১. ২য় ওয়াসিক বিল্লাহ আবু ইসহাক ইবরাহিম : ৭৪০-৭৪২ হি. (১৩৪০-১৩৪১ খ্রি.)
৪২. ২য় হাকিম বি আমরিল্লাহ আবুল আব্বাস আহমাদ : ৭৪২-৭৫৩ হি. (১৩৪১-১৩৫২ খ্রি.)
৪৩. ২য় মুতাযিদ বিল্লাহ আবুল ফাতাহ আবু বকর : ৭৫৩-৭৬৩ হি. (১৩৫২-১৩৬২ খ্রি.)
৪৪. ১ম মুতাওয়াককিল আলাল্লাহ (ক) আবু আবদুল্লাহ মুহাম্মাদ : ৭৬৩-৭৭৯ হি. (১৩৬২-১৩৭৭ খ্রি.)
৪৫. ২য় মুসতাসিম বিল্লাহ (ক) আবু ইয়াহইয়া জাকারিয়া : ৭৭৯-৭৭৯ হি. (১৩৭৭-১৩৭৭ খ্রি.)
৪৪. ১ম মুতাওয়াককিল আলাল্লাহ : ৭৭৯-৭৮৫ হি. (১৩৭৭-১৩৮৩ খ্রি.) (খ) আবু আবদুল্লাহ মুহাম্মাদ ৩য় ওয়াসিক বিল্লাহ
৪৬. আবু হাফস উমর : ৭৮৫-৭৮৮হি. (১৩৮৩-১৩৮৬ খ্রি.)
৪৫. ২য় মুসতাসিম বিল্লাহ : ৭৮৮-৭৯১ হি. (১৩৮৬-১৩৮৯ খ্রি.) (খ) আবু ইয়াহইয়া জাকারিয়া
৪৪. ১ম মুতাওয়াককিল আলাল্লাহ : ৭৯১-৮০৮ হি. (১৩৮৯-১৪০৬ খ্রি.) (গ) আবু আবদুল্লাহ মুহাম্মাদ ২য় মুসতাইন বিল্লাহ
৪৭. আবুল ফজল আব্বাস : ৮০৮-৮১৬ হি. (১৪০৬-১৪১৪ খ্রি.) ৩য় মুতাযিদ বিল্লাহ
৪৮. আবুল ফাতাহ দাউদ : ৮১৬-৮৪৫ হি. (১৪১৪-১৪৪১ খ্রি.) ৩য় মুসতাকফি বিল্লাহ
৪৯. আবুর রবি সুলায়মান : ৮৪৫-৮৫৪ হি. (১৪৪১-১৪৫১ খ্রি.) ২য় কায়িম বি আমরিল্লাহ
৫০. আবুল বাকা হামযা : ৮৫৪-৮৫৯ হি. (১৪৫১-১৪৫৫ খ্রি.) ২য় মুসতানজিদ বিল্লাহ
৫১. আবুল মাহাসিন ইউসুফ : ৮৫৯-৮৮৪ হি. (১৪৫৫-১৪৭৯ খ্রি.) ২য় মুতাওয়াককিল আলাল্লাহ
৫২. আবুল ইয আবদুল আজিজ : ৮৮৪-৯০৩ হি. (১৪৭৯-১৪৯৭ খ্রি.)
৫৩. মুসতামসিক বিল্লাহ : ৯০৩-৯১৪ হি. (১৪৯৭-১৫০৮ খ্রি.) (ক) আবুস সবর ইয়াকুব
৫৪. ৩য় মুতাওয়াককিল আলাল্লাহ : ৯১৪-৯২২ হি. (১৫০৮-১৫১৬ খ্রি.) (ক) মুহাম্মাদ
৫৩. মুসতামসিক বিল্লাহ : ৯২২-৯২৩ হি. (১৫১৬-১৫১৭ খ্রি.) (খ) আবুস সবর ইয়াকুব
৫৪. ৩য় মুতাওয়াককিল আলাল্লাহ : ৯২৩-৯২৩ হি. (১৫১৭-১৫১৭ খ্রি.) (খ) মুহাম্মাদ
বি. দ্র. ১ ইরাককেন্দ্রিক আব্বাসি খলিফাগণের মধ্যে ১৪, ১৯, ২১, ২২, ২৪ ও ৩০ নং খলিফা পদচ্যুত হয়েছিলেন, ১২ নং খলিফাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এবং ২৩ নং খলিফা স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। বাকিরা আমৃত্যু খিলাফতের দায়িত্ব পালন করেন।
মিশরকেন্দ্রিক আব্বাসি খলিফাগণের মধ্যে ৪৪ নং খলিফা তিন মেয়াদে এবং ৪৫, ৫৩ ও ৫৪ নং খলিফা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।
বি. দ্র. ২ আব্বাসি সাম্রাজ্যের প্রথম দারুল খিলাফাহ ও রাজধানী ছিল কুফা। প্রথম আব্বাসি খলিফা আস-সাফফাহর হাতে তার অনুসারীগণ ১৩২ হিজরি সনে কুফা নগরীতেই খিলাফতের বায়আত গ্রহণ করেছিলেন। ১৩৪ হিজরি সনে আস-সাফফাহ আব্বাসি সাম্রাজ্যের দারুল খিলাফাহ বা রাজধানী 'আনবার' নগরীতে স্থানান্তর করেন। এর ১২ বছর পর ১৪৬ হিজরি সনে বাগদাদ নগরীর নির্মাণকাজ সমাপ্ত হলে দ্বিতীয় আব্বাসি খলিফা আল-মানসুর আব্বাসি সাম্রাজ্যের দারুল খিলাফাহ বাগদাদে স্থানান্তর করেন। তখন থেকে ৬৫৬ হিজরি সন পর্যন্ত সুদীর্ঘ পাঁচ শতাব্দী বাগদাদই ছিল আব্বাসি সাম্রাজ্যের রাজধানী। অবশ্য এ সুদীর্ঘ সময়ের মধ্যে দু-বার দারুল খিলাফাহ বাগদাদের বাইরে ছিল। প্রথমবার সপ্তম আব্বাসি খলিফা আল-মামুন তার খিলাফত আমলের প্রথম ছয় বছর মার্ভে অবস্থান করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ২০৪ হিজরি সনে তিনি বাগদাদে প্রত্যাবর্তন করেন এবং এরপর থেকে বাগদাদকেই সাম্রাজ্যের রাজধানী নির্বাচিত করেন। দ্বিতীয়বার অষ্টম আব্বাসি খলিফা মুতাসিম ২২১ হিজরি সনে (৮৩৬ খ্রিষ্টাব্দে) সামাররা নগরীর পত্তন করেন এবং আব্বাসি খিলাফতের রাজধানী বাগদাদ হতে সামাররায় স্থানান্তর করেন। তখন থেকে সামাররাই ছিল আব্বাসি সাম্রাজ্যের দারুল খিলাফাহ। অবশেষে ১৫ নং আব্বাসি খলিফা মুতামিদ (শাসনকাল: ২৫৬-২৭৯ হিজরি) তার শাসনামলের শেষদিকে পুনরায় দারুল খিলাফাহ বাগদাদে স্থানান্তর করেন।
অপরদিকে মিশরকেন্দ্রিক আব্বাসি খলিফাগণের সকলের দারুল খিলাফাহ ছিল কায়রো নগরী।