📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 আর-রাশিদ বিল্লাহ আবু জাফর মানসুর

📄 আর-রাশিদ বিল্লাহ আবু জাফর মানসুর


রাশিদ বিল্লাহ ৫০২ হিজরি সনে জন্মগ্রহণ করেন। ৫২৯ হিজরির জিলকদ মাসে তার পিতাকে হত্যা করা হলে সাতাশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। তার পিতা মুসতারশিদ পূর্বেই তাকে ওলিয়ে আহদ বা ভাবী খলিফা ঘোষণা করে গিয়েছিলেন।
খলিফা হয়েই তিনি তার পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের মনস্থ করেন এবং সরাসরি সুলতান মাসউদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হন। কিন্তু সুলতান মাসউদ বিন মুহাম্মাদ বাগদাদে প্রত্যাবর্তন করে তার ওপর চাপ সৃষ্টি করেন। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র এগারো মাস এগারো দিন পর ৫৩০ হিজরি সনে জিলকদ মাসে তিনি মসুলে চলে যান। পরবর্তীকালে তিনি ৫৩২ হিজরি সনের রমজান মাসে (১১৩৮ খ্রিষ্টাব্দের জুন মাসে) ইস্পাহানে বাতিনি গুপ্তঘাতকদের হাতে নিহত হন।

ফন্ট সাইজ
15px
17px