📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 বুওয়াইহি পরিবারের হাতে আব্বাসি সাম্রাজ্যের লাগাম

📄 বুওয়াইহি পরিবারের হাতে আব্বাসি সাম্রাজ্যের লাগাম


এই স্তরের সূচনা হয় ৩৩৪ হিজরি সনে আর এর ব্যাপ্তি থাকে ৪৪৭ হিজরি সন পর্যন্ত। (১১০) এ সময়কালে মোট পাঁচজন আব্বাসি খলিফা দায়িত্ব পালন করেন। সামনে তাদের শাসনামলের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।

টিকাঃ
১১০. যদিও আরও বহু পূর্ব থেকেই আব্বাসি খিলাফতের পরিধি কেবল বাগদাদ ও আশেপাশের এলাকাতেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল, কিন্তু এই সময়কালে এসে খলিফাদের কোনো কর্তৃত্বই বাকি থাকেনি। খিলাফতের অধীনস্থ অতি সীমিত অঞ্চলও আমিরুল উমারা পদবিধারী বুওয়াইহি সুলতানগণই শাসন করত। তারা খলিফার জন্য নামমাত্র ভাতা নির্ধারণ করে দিত। কখনো কখনো তা প্রদান না করা হলে খলিফাকে নিজ আসবাবপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হতো। খলিফার কাজ শুধু এই ছিল যে, বাইরের কোনো দূত আগমন করলে দরবারে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেন এবং সুলতানের নির্দেশনা অনুযায়ী কথাবার্তা বলতেন। আর আব্বাসি খিলাফতকে স্বীকৃতি দানকারী মুসলিম বিশ্বের বিভিন্ন স্বাধীন রাষ্ট্রে মুসলিম জাহানের খলিফা হিসেবে জুমার খুতবায় আব্বাসি খলিফার নাম উচ্চারিত হতো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00