📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 আল-কাহির বিল্লাহ আবু মানসুর মুহাম্মাদ

📄 আল-কাহির বিল্লাহ আবু মানসুর মুহাম্মাদ


খলিফা কাহির বিল্লাহর জন্ম ২৮৬ হিজরি সনে। ভাই মুকতাদিরের পর ৩২০ হিজরি সনে চৌত্রিশ বছর বয়সে তিনি খলিফা নির্বাচিত হন। সেনাপ্রধান মুনিসের পছন্দে কাহির বিল্লাহকে খলিফা নির্বাচিত করা হয়। খলিফা হয়েই কাহির বিল্লাহ তার পূর্বতন খলিফা মুকতাদিরের অসুস্থ মাকে দরবারে তলব করেন এবং তার গচ্ছিত সম্পদ ও রত্নভান্ডার সম্পর্কে তথ্য পেতে তাকে নির্যাতন করেন। তিনি খলিফা-মাতার সকল সম্পদ কেড়ে নেন।
কাহির বিল্লাহ অসচ্চরিত্র ছিলেন। খলিফা হওয়ার পরই তিনি মুনিসের সঙ্গে প্রতারণা করার দুরভিসন্ধি করেন। মুনিসসহ যারা তাকে ক্ষমতালাভে সহায়তা করেছিল, তিনি তাদের সবাইকে গ্রেফতার করার নির্দেশ দেন। গ্রেফতারপর্ব শেষ হলে খলিফার নির্দেশে তাদেরকে হত্যা করা হয়। যারা এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে যায়, কিছুদিন পর তারা কাহিরের হাত থেকে নিষ্কৃতির পরিকল্পনা গ্রহণ করে। উজির ইবনে মাকাল্লার পরিকল্পনা অনুসারে বিরুদ্ধবাদীরা কাহিরকে বন্দি করে তার দু-চোখ উপড়ে ফেলে এবং তাকে খলিফার পদ হতে অপসারণ করে। এটি ৩২২ হিজরি সনের ঘটনা। খলিফা কাহির বিল্লাহ এর আরও সতেরো বছর পর ৩৩৯ হিজরি সনে তিপ্পান্ন বছর বয়সে ইন্তেকাল করেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية