📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আস-সাফফাহ আবুল আব্বাস আবদুল্লাহ

📄 আস-সাফফাহ আবুল আব্বাস আবদুল্লাহ


আবুল আব্বাস আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস আস-সাফফাহ (৭৪) আব্বাসি আন্দোলনের সূতিকাগার হুমায়মাতে ১০৪ হিজরি সনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। উমাইয়া খলিফা মারওয়ান যখন আবদুল্লাহর ভাই ইবরাহিমকে গ্রেফতার করেন, তখন তিনি ভাইয়ের পরিবারসহ সপরিবারে কুফায় চলে যান। সাফফাহ ‘আল-মুরতাযা’ ‘আল-কাসিম’ ইত্যাদি উপাধিতেও প্রসিদ্ধ ছিলেন। তিনি কীভাবে খিলাফত লাভ করেন, তার সংক্ষিপ্ত বিবরণ আমরা একটু পূর্বেই প্রদান করেছি। খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি কুফাতেই বসবাস শুরু করেন। আপন খিলাফত আমলে সাফফাহ বিভিন্ন বিদ্রোহ প্রচেষ্টার সম্মুখীন হন। কিন্তু আব্বাসি খিলাফতের বিশ্বস্ত সহযোগী আবু মুসলিম খোরাসানি এবং আপন পরিজন ও বংশীয় আত্মীয়দের সহায়তায় তিনি সবগুলো বিদ্রোহ প্রচেষ্টা সফলতার সঙ্গে দমন করতে সমর্থ হন। তার সহযোগীগণ সংখ্যায় যেমন অধিক ও শক্তিশালী ছিল; তেমনই ছিল।

টিকাঃ
৭৪. সাফফাহ শব্দের অর্থ খুনি, রক্তপিপাসু, প্রচুর দানকারী, বিশুদ্ধভাষী ইত্যাদি। প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আবদুল্লাহর ‘সাফফাহ’ নামকরণের কারণ সম্পর্কে ঐতিহাসিকগণের বিভিন্ন মত রয়েছে। একদল ঐতিহাসিকের মত হলো—স্বভাব কঠোরতা এবং নির্বিচারে বনু উমাইয়ার সদস্যদের হত্যা করার কারণে তাকে সাফফাহ বা রক্তপিপাসু উপাধি প্রদান করা হয়। আরেকদলের মত হলো—অধিক দানশীলতার কারণে তাকে উক্ত উপাধি প্রদান করা হয়। এখানে এ তথ্যটিও উল্লেখযোগ্য যে, ইয়াকুবি, তাবারি প্রমুখ প্রাচীন ঐতিহাসিকগণের রচনায় এই উপাধিটির উল্লেখ পাওয়া যায় না। প্রথম তার ক্ষেত্রে এই উপাধিটি ব্যবহার করেন ঐতিহাসিক মাসউদি (মৃত্যু: ৩৪৬ হি.) এবং পরবর্তীগণ তার অনুসরণ করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00