📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আব্বাসি খিলাফতের প্রাথমিক ইতিহাস অধ্যয়নে সহায়ক কুরাইশ বংশলতিকা

📄 আব্বাসি খিলাফতের প্রাথমিক ইতিহাস অধ্যয়নে সহায়ক কুরাইশ বংশলতিকা


কুসাই
আবদে মানাফ
হাশিম আবদে শামস আবদুল মুত্তালিব উমাইয়া (বনু উমাইয়ার প্রধান পুরুষ)
আব্বাস আবদুল্লাহ আবু তালিব
আবদুল্লাহ মুহাম্মাদ আলি
মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা (১) হুসাইন হাসান
যায়নুল আবেদিন যায়দ আলি(২) যায়দ হাসান
আবদুল্লাহ আবু হাশিম (৩) ইয়াহইয়া আবদুল্লাহ
মুহাম্মাদ (৪) আবদুল্লাহ (৯) মুহাম্মাদ (৫)
ইবরাহিম (৬) মুসা আবদুল্লাহ আবুল আব্বাস আস-সাফফাহ
ঈসা(১০) আবদুল্লাহ আবু জাফর আল-মানসুর (৮)

১. মৃত্যু ৮১ হি. সন। হযরত আলি রাযি.-এর অন্যান্য সন্তান হতে পরিচয়-পার্থক্যকরণের উদ্দেশ্যে তাকে তার মায়ের প্রতি সম্বন্ধ করা হয়।
২. তার উপাধি ছিল 'সাজ্জাদ' বা অধিক সিজদাকারী। খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের পক্ষ থেকে তাকে জায়গির হিসেবে হুমায়মা অঞ্চল প্রদান করা হয়েছিল।
৩. মৃত্যু ৯৯ হি.। কথিত আছে—তাকে খাবারে বিষপ্রয়োগ করা হয়।
৪. আবু হাশিম তার কাছেই ইন্তেকাল করেন এবং তাকে বনু উমাইয়ার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অসিয়ত করেন।
৫. আব্বাসি খলিফা আল-মানসুর তাকে আপন সাম্রাজ্যের জন্য হুমকি বিবেচনা করে হত্যা করেন।
৬. পিতার মৃত্যুর পর তিনিই আব্বাসি আন্দোলনের হাল ধরেন। তাকে ১২৯ হি সনে বন্দি করা হয় এবং বন্দি অবস্থায়ই তিনি ১৩২ হি. সনে ইন্তেকাল করেন।
৭. ১ম আব্বাসি খলিফা।
৮. ২য় আব্বাসি খলিফা।
৯. ২য় আব্বাসি খলিফা আল-মানসুর তার এই চাচাকে আপন সাম্রাজ্যের জন্য হুমকি বিবেচনা করে হত্যা করেন।
১০. ১ম আব্বাসি খলিফা আস-সাফফাহ তাকে (ভাই আল-মানসুরের পর) ২য় অধী খলিফা ঘোষণা করেছিলেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 তুর্কিদের প্রত্যক্ষ প্রভাব-নিয়ন্ত্রিত আব্বাসি খলিফাগণের বিবরণ

📄 তুর্কিদের প্রত্যক্ষ প্রভাব-নিয়ন্ত্রিত আব্বাসি খলিফাগণের বিবরণ


এই স্তরের সূচনা হয় ২৪৭ হিজরি সনে আর এর ব্যাপ্তি থাকে ৩৩৩ হিজরি সন পর্যন্ত। এ সময়কালে মোট এগারোজন আব্বাসি খলিফা দায়িত্ব পালন করেন। সামনে তাদের শাসনামলের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00