📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 ওয়ালিদ বিন ইয়াযিদ বিন আবদুল মালিক

📄 ওয়ালিদ বিন ইয়াযিদ বিন আবদুল মালিক


[রবিউস সানি ১২৫ হিজরি—জুমাদাল উখরা ১২৬ হিজরি] [ফেব্রুয়ারি ৭৪৩ খ্রিষ্টাব্দ—এপ্রিল ৭৪৪ খ্রিষ্টাব্দ]
খলিফা ওয়ালিদ বিন ইয়াযিদের (২য় ওয়ালিদ) জন্ম ৯০ হিজরি সনে। খিলাফতের দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল পঁয়ত্রিশ বছর।
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, তার পিতা ইয়াযিদ বিন আবদুল মালিক তাকে পরবর্তী দ্বিতীয় খলিফা ঘোষণা করে গিয়েছিলেন। কিন্তু হিশামের শাসনামলেই ওয়ালিদের বিভিন্ন অন্যায় আচরণ প্রকাশ পেতে থাকে।
ওয়ালিদের অন্যায়-অশ্লীল কর্মকাণ্ডে খliফা হিশাম অত্যন্ত ক্রুদ্ধ হন এবং একে কেন্দ্র করে উভয়ের সম্পর্ক শীতল হয়ে ওঠে। ওয়ালিদের আচরণে ত্যক্ত-বিরক্ত হয়ে খলিফা হিশাম তাকে ভবিষ্যৎ খিলাফত-অধিকার হতে অপসারণ করে নিজ পুত্র মাসলামাকে ভবিষ্যৎ খলিফা ঘোষণা করার মনস্থ করেন। কিন্তু জনরোষ ও সেনাবাহিনীর বিদ্রোহের আশঙ্কায় হিশাম তার এই ইচ্ছা বাস্তবায়ন করতে পারেননি। খলিফা হিশামের বিরাগের কথা জানতে পেরে ওয়ালিদ পালিয়ে বিরান মরুভূমি অঞ্চলে চলে যান। উভয়ের মধ্যে পত্রবিনিময় চলে এবং একে অপরকে কঠিন ভাষায় শাসাতে থাকেন। হিশাম পত্রযোগে ওয়ালিদকে কঠিন হুমকি প্রদান করেন।
হিশামের মৃত্যুর পর ওয়ালিদ বিন ইয়াযিদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খিলাফতের দায়িত্ব ওয়ালিদকে আরও বেপরোয়া করে তোলে। তার পাপাচারের মাত্রা আরও বৃদ্ধি পায়। খলিফা হওয়ার পরও তিনি প্রবৃত্তি-চাহিদা পূরণে অন্যায় পথে অকাতরে সময়-সম্পদ ব্যয় করতে থাকেন।

ফন্ট সাইজ
15px
17px