📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 মুশরিকদের শবদেহ পরিত্যক্ত কূপে নিক্ষেপ

📄 মুশরিকদের শবদেহ পরিত্যক্ত কূপে নিক্ষেপ


যুদ্ধ শেষে সাহাবিগণ মুশরিকদের মৃতদেহ বদরের একটি পরিত্যক্ত কূপে ফেলে দেন। নবীজি কূপের পাশে দাঁড়িয়ে বলেন, 'হে কূপবাসী, তোমরা তোমাদের প্রতিপালকের অঙ্গীকার সত্যরূপে পেয়েছ কি? আমি তো আমার রবের প্রতিশ্রুতি ঠিক ঠিক পেয়েছি।'

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 মদিনায় বিজয়-সংবাদ

📄 মদিনায় বিজয়-সংবাদ


মুসলিম বাহিনী মদিনায় প্রত্যাবর্তনের পূর্বেই মদিনাবাসীকে বিজয়ের সুসংবাদ অবহিত করতে নবীজি আবদুল্লাহ বিন রাওয়াহা রাযি. ও যায়দ বিন হারিসা রাযি.-কে প্রেরণ করেন। মদিনার ইহুদি ও মুনাফিকরা মুসলিম বাহিনীর পরাজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল। তারা মদিনায় অবস্থানরত মুসলমানদের উপহাস করে বলছিল, 'কুরাইশ বাহিনীর হাতেই মুসলমানদের চূড়ান্ত দফারফা হবে।' অবশেষে মুসলিম বাহিনীর বিজয়-সংবাদ মদিনায় পৌঁছলে তাদের মুখ বন্ধ হয়। অপরদিকে পরাজিত মুশরিক বাহিনীর অবশিষ্টাংশ মক্কায় পৌঁছার পূর্বেই হাইসামান বিন ইয়াস মুশরিক বাহিনীর পরাজয়ের সংবাদ মক্কায় পৌছিয়ে দেয়।
পবিত্র কুরআনের সুরা আনফালে বদর যুদ্ধ প্রসঙ্গ বিবৃত হয়েছে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية