📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ২. দায়মুক্ত করা (الْإِبْرَاءُ)

📄 ২. দায়মুক্ত করা (الْإِبْرَاءُ)


ঋণদাতা যখন কাফীলকে দায়মুক্ত করে তার এই দায়মুক্তি ঋণদাতার পক্ষ থেকে নতি স্বীকার হিসেবে বিবেচ্য হয়। এর মাধ্যমে কাফালাত শেষ হয়ে যায়।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ৩. কাফালাত বাতিল করা (إِلْغَاءُ عَقْدِ الْكَفَالَةِ)

📄 ৩. কাফালাত বাতিল করা (إِلْغَاءُ عَقْدِ الْكَفَالَةِ)


কাফালাত যখন বাতিল হয় বা নষ্ট হয় অথবা মাকফুল লাহু (ঋণদাতা বা হকদার) ইচ্ছাধিকার প্রয়োগ করে, বা কাফালাত থেকে দায়মুক্তির শর্ত বাস্তবায়িত হয় বা সময়ের সাথে যুক্ত কাফালাতের সময় ফুরিয়ে যায় অথবা এ জাতীয় কোনো বিষয় ঘটে তখন কাফীলের বিবেচনায় কাফালাত পূর্ণ হয়ে যায়। তবে ঋণগ্রহীতার বিবেচনায় ঋণদাতার তরফ থেকে দায়মুক্তি হয় না।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ৪. জীবন সত্তার কাফালাতে কাফীলের মৃত্যু (مَوْتُ الْكَفِيلِ بِالْبَدَنِ)

📄 ৪. জীবন সত্তার কাফালাতে কাফীলের মৃত্যু (مَوْتُ الْكَفِيلِ بِالْبَدَنِ)


যামানুল ওয়াজহ (ব্যক্তিকে উপস্থিত করার দায়) বা যামানুত তলব (ব্যক্তিকে খুঁজে বের করার দায়)-এর কাফীল যদি মারা যায় তাহলে কাফালাত শেষ হয়ে যায়। কেননা, যার দায় সে নিয়েছে তাকে উপস্থিত করতে সে আর সক্ষম নয়। তার খোঁজ করা বা তার অবস্থান নির্দেশ করার ক্ষমতাও এখন তার নেই।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ৫. দায় নেওয়া বস্তু সোপর্দ করা

📄 ৫. দায় নেওয়া বস্তু সোপর্দ করা


সত্তাগতভাবে দায়বদ্ধ বস্তু যদি অক্ষত থাকে আর কাফীল তা সোপর্দ করে, নষ্ট হয়ে গেলে তার অনুরূপ বা মূল্য ফেরত দেয় তবে কাফীল তার দায় থেকে মুক্তি পাবে। উপরিউক্ত কাজগুলোর মাধ্যমে কাফালাত পূর্ণ হবে।

ফন্ট সাইজ
15px
17px