📄 ১. ঋণদাতার সাথে কাফীলের সন্ধি করা
কাফীল যদি ঋণদাতার সাথে ঋণের কোনো পরিমাণের সন্ধি সমঝোতা করে এই শর্তে যে, ঋণদাতা তাকে কাফালাত থেকে মুক্ত করবে তাহলে সমুদয় ঋণের ব্যাপারে কাফালাত পূর্ণ হবে। ঋণদাতার সাথে সন্ধিকৃত অংশের মাধ্যমে ঋণগ্রহীতা তার দায় থেকে মুক্ত হবে। আর কাফীল ঋণগ্রহীতার নিকট থেকে ঋণ আদায় করবে, পূর্বে উল্লিখিত সকল শর্ত ও বিধানের আলোকে।
📄 ২. দায়মুক্ত করা (الْإِبْرَاءُ)
ঋণদাতা যখন কাফীলকে দায়মুক্ত করে তার এই দায়মুক্তি ঋণদাতার পক্ষ থেকে নতি স্বীকার হিসেবে বিবেচ্য হয়। এর মাধ্যমে কাফালাত শেষ হয়ে যায়।
📄 ৩. কাফালাত বাতিল করা (إِلْغَاءُ عَقْدِ الْكَفَالَةِ)
কাফালাত যখন বাতিল হয় বা নষ্ট হয় অথবা মাকফুল লাহু (ঋণদাতা বা হকদার) ইচ্ছাধিকার প্রয়োগ করে, বা কাফালাত থেকে দায়মুক্তির শর্ত বাস্তবায়িত হয় বা সময়ের সাথে যুক্ত কাফালাতের সময় ফুরিয়ে যায় অথবা এ জাতীয় কোনো বিষয় ঘটে তখন কাফীলের বিবেচনায় কাফালাত পূর্ণ হয়ে যায়। তবে ঋণগ্রহীতার বিবেচনায় ঋণদাতার তরফ থেকে দায়মুক্তি হয় না।
📄 ৪. জীবন সত্তার কাফালাতে কাফীলের মৃত্যু (مَوْتُ الْكَفِيلِ بِالْبَدَنِ)
যামানুল ওয়াজহ (ব্যক্তিকে উপস্থিত করার দায়) বা যামানুত তলব (ব্যক্তিকে খুঁজে বের করার দায়)-এর কাফীল যদি মারা যায় তাহলে কাফালাত শেষ হয়ে যায়। কেননা, যার দায় সে নিয়েছে তাকে উপস্থিত করতে সে আর সক্ষম নয়। তার খোঁজ করা বা তার অবস্থান নির্দেশ করার ক্ষমতাও এখন তার নেই।