📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 খ. মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে

📄 খ. মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে


মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে:

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ১. ঋণদাতার সাথে কাফীলের সন্ধি করা

📄 ১. ঋণদাতার সাথে কাফীলের সন্ধি করা


কাফীল যদি ঋণদাতার সাথে ঋণের কোনো পরিমাণের সন্ধি সমঝোতা করে এই শর্তে যে, ঋণদাতা তাকে কাফালাত থেকে মুক্ত করবে তাহলে সমুদয় ঋণের ব্যাপারে কাফালাত পূর্ণ হবে। ঋণদাতার সাথে সন্ধিকৃত অংশের মাধ্যমে ঋণগ্রহীতা তার দায় থেকে মুক্ত হবে। আর কাফীল ঋণগ্রহীতার নিকট থেকে ঋণ আদায় করবে, পূর্বে উল্লিখিত সকল শর্ত ও বিধানের আলোকে।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ২. দায়মুক্ত করা (الْإِبْرَاءُ)

📄 ২. দায়মুক্ত করা (الْإِبْرَاءُ)


ঋণদাতা যখন কাফীলকে দায়মুক্ত করে তার এই দায়মুক্তি ঋণদাতার পক্ষ থেকে নতি স্বীকার হিসেবে বিবেচ্য হয়। এর মাধ্যমে কাফালাত শেষ হয়ে যায়।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ৩. কাফালাত বাতিল করা (إِلْغَاءُ عَقْدِ الْكَفَالَةِ)

📄 ৩. কাফালাত বাতিল করা (إِلْغَاءُ عَقْدِ الْكَفَالَةِ)


কাফালাত যখন বাতিল হয় বা নষ্ট হয় অথবা মাকফুল লাহু (ঋণদাতা বা হকদার) ইচ্ছাধিকার প্রয়োগ করে, বা কাফালাত থেকে দায়মুক্তির শর্ত বাস্তবায়িত হয় বা সময়ের সাথে যুক্ত কাফালাতের সময় ফুরিয়ে যায় অথবা এ জাতীয় কোনো বিষয় ঘটে তখন কাফীলের বিবেচনায় কাফালাত পূর্ণ হয়ে যায়। তবে ঋণগ্রহীতার বিবেচনায় ঋণদাতার তরফ থেকে দায়মুক্তি হয় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00