📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ক. মূল ব্যক্তির দায় পূর্ণ হওয়ার ভিত্তিতে কাফীলের দায় পূর্ণ হওয়া

📄 ক. মূল ব্যক্তির দায় পূর্ণ হওয়ার ভিত্তিতে কাফীলের দায় পূর্ণ হওয়া


ঋণ পরিশোধ হওয়ার যে কোনো মাধ্যমে দায় নেওয়া ঋণ পরিশোধ হলে কাফালাত পূর্ণ হয়। যেমন পরিশোধ করা, দায়মুক্ত করা, অন্য ঋণের মাধ্যমে আদায় করা ইত্যাদি। এর বিস্তারিত বিবরণ দেখা যেতে পারে (দিন)। নির্দিষ্ট বস্তুর কাফালাতের ক্ষেত্রে বস্তুটি সোপর্দ করার মাধ্যমে কাফালাত পূর্ণ হয়। আর ব্যক্তির কাফালাতের ক্ষেত্রে তাকে সশরীরে উপস্থিত করা বা তার মৃত্যুর মাধ্যমে কাফালাত পূর্ণ হয়।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 খ. মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে

📄 খ. মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে


মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে:

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ১. ঋণদাতার সাথে কাফীলের সন্ধি করা

📄 ১. ঋণদাতার সাথে কাফীলের সন্ধি করা


কাফীল যদি ঋণদাতার সাথে ঋণের কোনো পরিমাণের সন্ধি সমঝোতা করে এই শর্তে যে, ঋণদাতা তাকে কাফালাত থেকে মুক্ত করবে তাহলে সমুদয় ঋণের ব্যাপারে কাফালাত পূর্ণ হবে। ঋণদাতার সাথে সন্ধিকৃত অংশের মাধ্যমে ঋণগ্রহীতা তার দায় থেকে মুক্ত হবে। আর কাফীল ঋণগ্রহীতার নিকট থেকে ঋণ আদায় করবে, পূর্বে উল্লিখিত সকল শর্ত ও বিধানের আলোকে।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ২. দায়মুক্ত করা (الْإِبْرَاءُ)

📄 ২. দায়মুক্ত করা (الْإِبْرَاءُ)


ঋণদাতা যখন কাফীলকে দায়মুক্ত করে তার এই দায়মুক্তি ঋণদাতার পক্ষ থেকে নতি স্বীকার হিসেবে বিবেচ্য হয়। এর মাধ্যমে কাফালাত শেষ হয়ে যায়।

ফন্ট সাইজ
15px
17px