📄 ২ কাফীলের ঋণ উসুল করার পদ্ধতি
হানাফী ফকীহদের মতে, কাফীলের শোধকৃত ঋণ আদায়ের অধিকার আছে। সে যে পরিমাণ ঋণ শোধ করবে তা-ই সে ঋণগ্রহীতার নিকট থেকে আদায় করবে, যদি তার শোধকৃত সম্পদ হয়ে থাকে ঋণের অনুরূপ ও সমশ্রেণীর। আর যদি ঋণের মোট পরিমাণ সে শোধ না করে; বরং মোট পরিমাণের চেয়ে কম শোধ করে তাহলে সে শোধকৃত অংশ আদায় করবে। মালেকীদের মতে, যে কাফীলের শোধকৃত ঋণ আদায়ের অধিকার আছে সে যা শোধ করবে তা ঋণগ্রহীতার নিকট থেকে আদায় করবে, যদি তার শোধকৃত সম্পদ মূল ঋণের সমশ্রেণীর হয়। যদি কাফীল ঋণের ভিন্ন শ্রেণীর বস্তু দ্বারা ঋণ শোধ করে তাহলে সে শোধকৃত সম্পদ ও মূল ঋণের মধ্যে যেটি কম সেটি ঋণগ্রহীতার নিকট থেকে আদায় করবে। শাফেয়ীদের মতে, যখন কাফীলের জন্য ঋণের অর্থ ফেরত আদায়ের অধিকার সাব্যস্ত হবে তখন বিশুদ্ধতম মতানুসারে সে যা শোধ করেছে তা আদায় করবে; যা শোধ করেনি তা নয়। হাম্বলীদের মতে, কাফীল ঋণগ্রহীতার নিকট থেকে মূল ঋণ ও শোধকৃত অংশের মধ্যে যেটি কম সেটি আদায় করবে। মেয়াদে পরিশোধযোগ্য ঋণ যদি কাফীল মেয়াদ আসার পূর্বেই আদায় করে তাহলে সময় আসার পূর্বে ঋণগ্রহীতার নিকট থেকে তা আদায় করতে পারবে না।
📄 কাফালাত পূর্ণ হওয়া
কাফালাত পূর্ণ হওয়ার অর্থ হলো কাফালাত চুক্তিতে নেওয়া দায় থেকে কাফীলের মুক্ত হওয়া। কখনো এ দায়মুক্তি হয়ে থাকে ঋণগ্রহীতার নেওয়া দায় পূর্ণ হওয়ার ভিত্তিতে। কেননা কাফীলের দায় মূল ব্যক্তি (ঋণগ্রহীতা)র দায়ের অনুগামী। আর মূল বিষয় যখন রহিত হয়ে যায় তখন অনুগামী বিষয়ও রহিত হয়ে যায়। যেমন এ দায়মুক্তি হয়ে থাকে মৌলিকভাবে। সে ক্ষেত্রে কাফালাত পূর্ণ হলেও মূল ব্যক্তি (ঋণগ্রহীতা)-র দায় বহাল থাকবে। যেহেতু অনুগামী দায় রহিত হওয়ার মাধ্যমে মূল ব্যক্তির দায় রহিত হয় না। সুতরাং বোঝা গেল, কাফালাত পূর্ণ হওয়ার অবস্থা দুটি : মূল ব্যক্তির দায় পূর্ণ হওয়ার মাধ্যমে রহিত হওয়া, কাফালাত মৌলিকভাবে পূর্ণ হওয়া।
📄 ক. মূল ব্যক্তির দায় পূর্ণ হওয়ার ভিত্তিতে কাফীলের দায় পূর্ণ হওয়া
ঋণ পরিশোধ হওয়ার যে কোনো মাধ্যমে দায় নেওয়া ঋণ পরিশোধ হলে কাফালাত পূর্ণ হয়। যেমন পরিশোধ করা, দায়মুক্ত করা, অন্য ঋণের মাধ্যমে আদায় করা ইত্যাদি। এর বিস্তারিত বিবরণ দেখা যেতে পারে (দিন)। নির্দিষ্ট বস্তুর কাফালাতের ক্ষেত্রে বস্তুটি সোপর্দ করার মাধ্যমে কাফালাত পূর্ণ হয়। আর ব্যক্তির কাফালাতের ক্ষেত্রে তাকে সশরীরে উপস্থিত করা বা তার মৃত্যুর মাধ্যমে কাফালাত পূর্ণ হয়।
📄 খ. মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে
মৌলিকভাবে কাফালাত পূর্ণ হয় যেভাবে: