📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ঋণ তলবের অধিকার

📄 ঋণ তলবের অধিকার


ঋণ তলবের অধিকার (حَقُّ الْمُطَالَبَةِ): হানাফী, শাফেয়ী ও হাম্বলী ফকীহদের মতে, ঋণদাতা (মাকফুল লাহু) ঋণ পরিশোধের সময় হওয়ার পর কাফীলকে ঋণ পরিশোধ করতে বলতে পারে। এ ক্ষেত্রে মূল ঋণগ্রহীতাকে বলা অসম্ভব ভেবে কাফীলকে বলায় সীমিত না থেকে সময় হওয়ার পর মূল ঋণগ্রহীতাকেও ঋণ পরিশোধের জন্য তার বলার অধিকার আছে। মালেকীদের এক বর্ণনামতে উপরিউক্ত বিধানই প্রযোজ্য। তাদের অপর মত অনুযায়ী, ঋণদাতা মাকফুল লাহুর অধিকার নেই ঋণের দায় নেওয়া কাফীলকে সে ঋণ পরিশোধ করতে বলবে যদি মূল ঋণগ্রহীতা উপস্থিত থাকে এবং সে সচ্ছল হয়।

টিকাঃ
১০৩. ফাতহুল কাদীর, খ. ৬, পৃ. ২৩৮-২৩৯; আদ দুসূকী, খ. ৩, পৃ. ৩৪৩; নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ৪৩১; আল মুগনী, খ. ৫, পৃ. ৯৫
১০৪. আল খিরাশী, খ. ৫, পৃ. ৩৩; আদ দুসূকী ওয়াদ দারদীর, খ. ৩, পৃ. ৩৩৭; মিনাহুল জলীল, খ. ৩, পৃ. ২৫৯

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 একাধিক ব্যক্তি কাফীল হওয়া

📄 একাধিক ব্যক্তি কাফীল হওয়া


একাধিক ব্যক্তি কাফীল হওয়া (تَعَدُّدُ الْكَفَلَاء): ঋণদাতা (মাকফুল লাহু) একাধিক কাফীলের প্রত্যেককে পূর্ণ ঋণ আদায়ের জন্য বলতে পারে, যদি তাদের কাফালাত গ্রহণ হয়ে থাকে একের পর এক ব্যক্তি পরম্পরায়। যদি এক চুক্তিতে একাধিক কাফীল হয় তাহলে হানাফী, হাম্বলী ও মালেকীদের মতে এবং শাফেয়ীদের এক বর্ণনা অনুযায়ী তাদের মাঝে মাথাপিছু ঋণ বণ্টন করা হবে। শাফেয়ীদের অন্য মত অনুযায়ী, একজন কাফীল হলে তাকে যেমন বলা হয় তেমনি ঋণদাতা প্রত্যেক কাফীলকে সমুদয় ঋণ পরিশোধের জন্য বলতে পারে।

টিকাঃ
১০৫. ইবনু 'আবিদীন খ. ৫ পৃ. ৩১৯; আদ দুসূকী ওয়াদ দারদীর খ. ৩ পৃ. ৩৩৭; ক্বালয়ুবী ও 'উমায়রা খ. ২ পৃ. ৩২১; আল মুগনী খ. ৫ পৃ. ৮১

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ঋণদাতাকে খোঁজ করার সময়, স্থান ও বিষয়

📄 ঋণদাতাকে খোঁজ করার সময়, স্থান ও বিষয়


ঋণদাতাকে খোঁজ করার সময়, স্থান ও বিষয় (زَمَانُ وَمَكَানُ وَمَوْضُوعُ الْمُطَالَبَة): কাফীলের দায় ঋণগ্রহীতার আবশ্যক ঋণেই সীমিত থাকবে। তাই সে ঋণদাতা ও ঋণগ্রহীতার নির্ধারিত সময় ও জায়গাতে ঋণ শোধ করবে। মেয়াদী ঋণের কাফীল যদি মারা যায় তাহলে অধিকাংশ হানাফী, শাফেয়ী ও হাম্বলী ফকীহের মতে তার মৃত্যুর কারণে ঋণটি নগদ পরিশোধ্য হয়ে যাবে। মালেকীদের মতে ঋণ পরিশোধের সময় আসার আগেই যদি কাফীল মারা যায় তাহলে তার নেওয়া দায় তার নিজের ক্ষেত্রে শেষ হয়ে যাবে।

টিকাঃ
১০৬. আশ শরহুল কাবীর টীকাসহ আদ দুসূকী, খ. ৩, পৃ. ৩৩৮-৩৪০; মিনাহুল জলীল, খ. ৩, পৃ. ১৬০; নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ৪৪৪-৪৪৫; বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ১১; আল মুগনী, খ. ৫, পৃ. ৮৬-৮৯

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ঋণদাতার ওপর কাফীলের হকসমূহ

📄 ঋণদাতার ওপর কাফীলের হকসমূহ


(حُقُوقُ الْكَفِيلِ قَبْلَ الدَّائِنِ): মূল ব্যক্তি অর্থাৎ ঋণগ্রহীতার অনুরোধে যদি জিম্মাদার জিম্মাদারি নেয়, আর ঋণ পরিশোধের পূর্বে ঋণগ্রহীতা মারা যায়, তাহলে ঋণদাতাকে কাফীলের বলার অধিকার আছে, ঋণদাতা যেন ঋণগ্রহীতার পরিত্যক্ত সম্পদ থেকে ঋণ পরিশোধ পরিমাণ সম্পদ নিয়ে নেয়। মালেকীদের মতে, ঋণদাতা কাফীলকে ঋণ পরিশোধের জন্য তাগাদা করলে তার অধিকার আছে তাগাদা রদ করার যদি ঋণগ্রহীতা উপস্থিত ও সচ্ছল থাকে। কাফীলের অধিকার আছে ঋণ পরিশোধের সময় হওয়ার পর ঋণদাতাকে ঋণগ্রহীতার নিকট থেকে ঋণ আদায়ের জন্য তাগাদা দেওয়ার।

টিকাঃ
১০৭. আল ফাতাওয়া 'আল হিন্দিয়্যা, খ. ৩, পৃ. ২৫৪; ফাতহুল কাদীর, খ. ৬, পৃ. ৩১২; আল মুগনী, খ. ৫, পৃ. ৭৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00