📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 খ. শর্তযুক্ত কাফালাত

📄 খ. শর্তযুক্ত কাফালাত


এটি এমন কাফালাত, যার অস্তিত্ব অন্য কিছু উপস্থিত হওয়ার সাথে শর্তযুক্ত থাকে। যেমন কেউ ক্রেতাকে বলল, যদি বিক্রীত পণ্যের কোনো হকদার বের হয় তাহলে আমি তোমার জন্য মূল্যের কাফীল হলাম। তো এক্ষেত্রে যে বিষয়ের সাথে কাফালাতকে শর্তযুক্ত করা হয়েছে, যদি দেখা যায়, তা শর্তযুক্ত করার সময়েই বিরাজ করছে তাহলে তা নগদ কাফালাত হয়ে যাবে। হানাফীগণ চুক্তির উপযোগী শর্তের ভিত্তিতে শর্তযুক্ত কাফালাতকে বৈধ বলেন। উপযোগী শর্ত হলো: ১. এমন শর্ত যা প্রাপ্য আবশ্যকীয় হওয়ার কারণ হয়। ২. এমন শর্ত যা ঋণ পূরণ সম্ভাব্য হওয়ার কারণ হয়। ৩. এমন শর্ত যা ঋণ পূর্ণ না হওয়ার কারণ হয়। শাফেয়ীদের বিশুদ্ধতম মতানুযায়ী কাফালাত ও যামানকে শর্তযুক্ত করা বৈধ নয়। হাম্বলীদের এ বিষয়ে দু'টি মত বর্ণিত হয়েছে; একটি বৈধতা দেয় এবং অন্যটি বাতিল গণ্য করে।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 গ. সময়ের সাথে যুক্ত কাফালাত

📄 গ. সময়ের সাথে যুক্ত কাফালাত


অধিকাংশ ফকীহের মতে ভবিষ্যৎ কোনো মেয়াদের সাথে সম্পদের কাফালাতকে যুক্ত করা বৈধ। যেমন কাফীল বলল, আমি এই সম্পদ বা এই ঋণের বিষয়ে তোমার যামীন আগামী মাসের শুরু থেকে। এ অবস্থায় আগামী মাসের শুরু থেকেই এই কাফীল দায়ী হবে। হানাফীগণ কাফালাতকে সময়ের সাথে যুক্ত করা এবং মাকফুল বিহী (দায় নেওয়া) ঋণের মেয়াদী হওয়ার মাঝে পার্থক্য করেন। সময়ের সাথে যুক্ত কাফালাত হলো এমন কাফালাত, যা এমন ঋণের সাথে সম্পর্কিত যা এখনো অস্তিত্বে আসেনি। মালেকী ফকীহদের মতে জ্ঞাত ভবিষ্যৎ মেয়াদের সাথে যুক্ত কাফালাত বৈধ। হাম্বলী ফকীহগণ বলেন, অজ্ঞাত মেয়াদে যদি কেউ কাফীল হয় তাহলে কাফালাত বৈধ হবে না। শাফেয়ীদের বিশুদ্ধতম মতানুসারে নগদের 'যামান' চুক্তি জ্ঞাত নির্দিষ্ট মেয়াদের সাথে যুক্ত হলে বৈধ হবে।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ঘ. সময়ের সাথে আবদ্ধ কাফালাত

📄 ঘ. সময়ের সাথে আবদ্ধ কাফালাত


কাফালাতকে 'তাওকীত' বা সময়াবদ্ধ করার অর্থ, নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের জন্য কাফীল ঋণের কাফালাত গ্রহণ করবে। নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলে কাফালাতও শেষ হয়ে যাবে। অধিকাংশ হানাফী আলেমদের মতে, যদি কাফীল বলে এ সময় থেকে মাসের শেষ পর্যন্ত আমি অমুকের কাফীল; তাহলে মাস শেষ হওয়ার মাধ্যমে কাফালাত চুক্তি শেষ হয়ে যাবে। মালেকী ফকীহদের মতে, দুই অবস্থার এক অবস্থায় কাফালাতকে সময়াবদ্ধ করা বৈধ হবে; যদি ঋণগ্রহীতা সচ্ছল থাকে অথবা সে মেয়াদের মধ্যে সচ্ছল হবে না এমনটি নিশ্চিত থাকে। শাফেয়ীদের বিশুদ্ধতম মতানুযায়ী কাফালাতকে সময়াবদ্ধ করা জায়েয নেই। হাম্বলী ফকীহদের এ বিষয়ে দু'টি মত রয়েছে; একটি সহীহ বলে এবং অন্যটি সহীহ নয় বলে গণ্য করে।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 কাফালাতকে শর্তযুক্ত করা

📄 কাফালাতকে শর্তযুক্ত করা


কাফীল কাফালাতকে শর্তযুক্ত করলে কখনো কখনো কাফালাত ও শর্ত দুটোই সহীহ হবে। হানাফীদের মতে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির পক্ষ থেকে তার নির্দেশে এক হাজার দিরহামের কাফালাত গ্রহণ করে এই শর্তে যে, মাকফুল আনহু (ঋণগ্রহীতা) তাকে এই গোলাম বন্ধক হিসেবে দেবে, তাহলে কাফালাত বৈধ হবে কিন্তু গোলাম দেওয়ার শর্তটি কাফীল ও ঋণগ্রহীতার ব্যক্তিগত বিষয় হিসেবে গণ্য হবে। শাফেয়ীগণ বলেন, বিশুদ্ধতম মত হলো যদি কেউ কাফালাতের ক্ষেত্রে ব্যক্তিকে সোপর্দ না করতে পারলে তার ঋণ পূরণের দায়ভার নেয়, তাহলে কাফালাত বাতিল হয়ে যাবে। হাম্বলীগণ বলেন, যদি কেউ বলে আমি অমুককে উপস্থিত করার কাফীল হলাম এই শর্তে যে প্রথম কাফীল কাফালাত থেকে মুক্ত হবে, তাহলে এই কাফালাত বৈধ হবে না।

ফন্ট সাইজ
15px
17px