📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 সরফ-চুক্তির মধ্যে নির্দিষ্ট করার দ্বারা মুদ্রা নির্দিষ্ট হওয়া

📄 সরফ-চুক্তির মধ্যে নির্দিষ্ট করার দ্বারা মুদ্রা নির্দিষ্ট হওয়া


মালেকী, শাফেয়ী, একমত অনুযায়ী হাম্বলীসহ অধিকাংশ ফকীহের মাযহাব হলো, দিরহাম এবং দিনার নির্দিষ্ট করার দ্বারা নির্দিষ্ট হবে। এর অর্থ হচ্ছে, তারা উভয়পক্ষ যা নির্ধারণ করেছে তাতে চুক্তির মাধ্যমে মালিকানা সাব্যস্ত হবে। এবং এ ক্ষেত্রে তা বিনিময় রূপে নির্দিষ্ট হয়ে যাবে।

হানাফী ফকীহগণ, অনুরূপভাবে এক বর্ণনা মতে হাম্বলী ফকীহগণ বলেন, মুদ্রা যখন মূল্য হয়, তা নির্দিষ্ট করার দ্বারা নির্দিষ্ট হয় না। অর্থাৎ মুদ্রাবিনিময় চুক্তির মধ্যে উভয় বিনিময় নির্দিষ্ট করার দ্বারা নির্দিষ্ট হয় না। সুতরাং যদি উভয় পক্ষ একটি দিনারের বিনিময়ে কয়েকটি দিরহাম ক্রয়-বিক্রয় করে, তাহলে তারা উভয় পক্ষ চুক্তির মধ্যে যা ইঙ্গিত করেছে তা তারা উভয় পক্ষ নিজের কাছে রেখে দিয়ে পৃথক হওয়ার পূর্বে তার বিকল্প পরিশোধ করা বৈধ হবে। কারণ, ইমাম ফাররা থেকে যা বর্ণনা করা হয়েছে তার আলোকে, মূল্যের শাব্দিক অর্থ হলো দায়িত্বে থাকা ঋণ। অতএব তা ইঙ্গিতের দ্বারা নির্দিষ্ট করার সম্ভাবনা নেই।

টিকাঃ
১৫০. আশ শরহুস সগীর, খ. ৩, পৃ. ২৫৮; জাওয়াহিবুল ইকলীল, খ. ৫, পৃ. ১৩৫; হাত্তাব রচিত মাওয়াহিকুল জালীল, খ. ৪, পৃ. ২৭৮; আল মুহাযযাব, খ. ১, পৃ. ২৬৬; ইবনে কুদামা রচিত আল মুগনী, খ. ৪, পৃ. ৫০; কাশশাফুল কিনা, খ. ৩, পৃ. ২৭০
১৫১. হাশিয়া ইবনে আবেদীন, খ. ৪, পৃ. ২৪৪; আল ফাতাওয়া আল হিন্দিয়‍্যা, খ. ৩, পৃ. ১২; ফাতহুল কাদীর, খ. ৫, পৃ. ৪৬৮; ইবনে কুদামা রচিত আল মুগনী, খ. ৪, পৃ. ৫০

ফন্ট সাইজ
15px
17px