📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 খ. الْوَضِيعَةُ

📄 খ. الْوَضِيعَةُ


ওয়াজিআ বলা হয়, প্রথম মূল্যের চেয়ে নির্দিষ্ট পরিমাণ কমে পণ্য বিক্রি করা (অর্থাৎ ক্রয়মূল্য থেকে লোকসানে বিক্রি করা। একে আল-মুখাসারা, আল-মুওয়াদায়া ও আল-মুহাতা-ও বলা হয়।)

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মুরাবাহা সংক্রান্ত শরয়ী বিধান

📄 মুরাবাহা সংক্রান্ত শরয়ী বিধান


সংখ্যাগরিষ্ঠ ফকীহদের মতে মুরাবাহা চুক্তি বৈধ হওয়ার দলিল আল্লাহ তাআলার বাণী : 'এবং আল্লাহ বিক্রি বৈধ করেছেন।' এ আয়াতের মর্মে ব্যাপকতার কারণে তাতে মুরাবাহাও অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ তাআলার অপর বাণী : 'কেবল তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ' আয়াতের এ অংশটিও মুরাবাহার বৈধতার এক দলিল।

তা ছাড়া মুরাবাহা চুক্তিটিও ক্রেতা-বিক্রেতা পরস্পরের সম্মতিক্রমে অনুষ্ঠেয় একটি চুক্তি। ফকীহগণ আরো যুক্তি দিয়েছেন, এ চুক্তির মধ্যে শরয়ী জায়েযের শর্তসমূহ পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান। এবং এ ধরনের লেনদেন করার প্রয়োজন রয়েছে। কেননা অনভিজ্ঞ ব্যবসায়ী অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তির কাজে নির্ভর করার প্রয়োজন বোধ করে এবং বিক্রেতারও অনুরূপ আদায়কৃত মূল্যে লাভসহ বিক্রয় করতে মন তৃপ্ত হয়। অতএব মুরাবাহার বৈধতা আবশ্যক।

টিকাঃ
৭. সূরা আল-বাক্বারা, আয়াত-২৭৫
৮. সূরা আন নিসা: আয়াত-২৯
৯. ফাতহুল কাদীর, খ. ৬, পৃ. ৪৯৭, আল-মুহাযযাব, খ. ১, পৃ. ৩৮২; আল-মুগনী, খ. ৪, পৃ. ১৯৯
১০. আশ শারহুস সাগীর, খ. ৩, পৃ. ২২৫; মাওয়াহিবুল জালীল লিল হাত্তাব, খ. ৪, পৃ. ৪৮৮
১১. আল-মুগনী, খ. ৪, পৃ. ১৯৯; মুদ্রণ: রিয়াদ।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মুরাবাহার শর্তসমূহ

📄 মুরাবাহার শর্তসমূহ


সমস্ত ক্রয়-বিক্রয়ে যা কিছু শর্ত বাইয়ে মুরাবাহার ক্ষেত্রেও সে সব-ই শর্ত। তৎসঙ্গে মুরাবাহা চুক্তির সাথে সামঞ্জস্যশীল আরো কিছু শর্ত রয়েছে। নিম্নে সে সবের বিবরণ দেওয়া হলো।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 প্রথম : শব্দরূপের সাথে সম্পর্কিত শর্তসমূহ

📄 প্রথম : শব্দরূপের সাথে সম্পর্কিত শর্তসমূহ


সমস্ত চুক্তির শব্দে যা কিছু শর্ত মুরাবাহার শব্দরূপের মধ্যে সেগুলো-ই শর্ত। তা হলো, ১. ঈজাব ও কবুলের অর্থ সুস্পষ্ট হওয়া। ২. উভয়টি পরস্পর সঙ্গতিপূর্ণ হওয়া। ৩. উভয়টি একত্রে হওয়া। বিস্তারিত 'শব্দ' শিরোনামে দ্রষ্টব্য।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00