📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মুরাবাহা (مُرَابَحَةٌ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ

📄 মুরাবাহা (مُرَابَحَةٌ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ


শাব্দিক অর্থ : লাভ নিশ্চিত করা। বলা হয় : بَعْتُ الْمَتَاعٌ مُرَائِحَةَ আমি বস্তুটি লাভে বিক্রি করেছি اِشْتَرَيْتُهُ مُرَابَحَةً আমি বস্তুটি লাভে ক্রয় করেছি। এভাবে বলা হবে যখন সমুদয় মূল্যের ওপর লাভ ধার্য করা হবে।

পারিভাষিক অর্থ : মুরাবাহার সংজ্ঞার ক্ষেত্রে ফকীহগণের বিভিন্ন বর্ণনাভঙ্গি রয়েছে; তবে সেগুলোর তাৎপর্য ও ভাব এক ও অভিন্ন। তা হলো, বিক্রেতা প্রথম চুক্তির মাধ্যমে যে বস্তুটির মালিক হয়েছে সেটিকে প্রথম মূল্যের চেয়ে লাভে বিক্রি করা (যেমন ১০০ টাকায় ক্রয় করে ১১০ টাকায় বিক্রি করা)। অতএব মুরাবাহা সে সকল বিশ্বস্ততানির্ভর বিক্রয় চুক্তিভূক্ত যেগুলো বিক্রেতার পক্ষ হতে পণ্যের মূল্যের সংবাদ এবং বিক্রেতার পণ্যে যে খরচ পড়েছে এর সংবাদ প্রদানের ওপর নির্ভর করে।

মালেকী ফকীহদের নিকট মুরাবাহার ধরন হলো, পণ্যের মালিক ক্রেতাকে সে কত টাকায় ক্রয় করেছে তা অবহিত করবে এবং ক্রেতা থেকে হয়তো সামগ্রিকভাবে লাভ গ্রহণ করবে। যেমন বিক্রেতা বলবে : আমি বস্তুটি দশ দীনারে ক্রয় করেছি, তুমি আমাকে এক দিনার বা দুই দিনার লাভ দেবে। অথবা বিস্তারিতভাবে বলে লাভগ্রহণ করবে। যেমন বলবে, আমাকে প্রত্যেক দিনারে এক দিরহাম লাভ দেবে বা এ জাতীয় অন্য শব্দ বলবে অর্থাৎ হয়তো নির্ধারিত মূল্য এবং তাতে নির্ধারিত লাভ হিসাব করে বলবে অথবা দশমিক বা শতকরা হিসেবে বলবে।

টিকাঃ
১. আস সিহাহ লিল-জাওহারী।
২. আল-হিদায়া ফাতহুল কাদীর সহ, খ. ৬; পৃ. ৪৯৪। দুরারুল হক্কাম, খ. ২, পৃ. ১৮০
৩. বাদায়েউস সানায়ে, খ. ৭, পৃ. ৩১, ৯৩: মুদ্রণ, আল- ইমাম কায়রো। আল-কাওয়ানীনুল ফিকহিয়‍্যা লি-ইবনে জুযাই, পৃ. ২৬; আশ শারহুস সাগীর, পৃ. ৩; খ. ২১০ ও মুগনিল মুহতাজ; খ.২, পৃ. ৭৭; আল-মুহাযযাব, খ. ১, পৃ. ৩৮২
৪. আল-কাওয়ানীনুল ফিকহিয়‍্যাহ লি ইবনে জুযাই, পৃ. ২৬৩
৫. আশ শারহুস সাগীর, খ. ৩, পৃ. ২১৫

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 সংশ্লিষ্ট পরিভাষা

📄 সংশ্লিষ্ট পরিভাষা


মুরাবাহা চুক্তির সাথে সংশ্লিষ্ট আরও কিছু পরিভাষা রয়েছে যা নিচে আলোচনা করা হলো। মুরাবাহা ও তাওলিয়া-এর মাঝে সম্পর্ক হলো উভয়টিই বিশ্বস্ততানির্ভর বিক্রি। পক্ষান্তরে বাইয়ে ওয়াজিআ মুরাবাহার বিপরীত।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ক. التَّوْلِيَةُ

📄 ক. التَّوْلِيَةُ


তাওলিয়া বলা হয়, বিক্রেতা প্রথম চুক্তির মাধ্যমে যে পণ্যের মালিক হয়েছে সেটিকে লাভ ছাড়া পূর্বের মূল্যেই বিক্রি করা (অর্থাৎ ক্রয়মূল্যে বিক্রি করা। যেমন ১০০ টাকায় কিনে ১০০ টাকায় বিক্রি করা।)

টিকাঃ
৫. ফাতহুল কাদীর শারহুল হিদায়া, খ. ৬, পৃ. ৪৯৫
৬. দুরারুল হুক্কাম, খ. ২, পৃ. ১৮০

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 খ. الْوَضِيعَةُ

📄 খ. الْوَضِيعَةُ


ওয়াজিআ বলা হয়, প্রথম মূল্যের চেয়ে নির্দিষ্ট পরিমাণ কমে পণ্য বিক্রি করা (অর্থাৎ ক্রয়মূল্য থেকে লোকসানে বিক্রি করা। একে আল-মুখাসারা, আল-মুওয়াদায়া ও আল-মুহাতা-ও বলা হয়।)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00