📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ক. الدَّيْنُ : ঋণ

📄 ক. الدَّيْنُ : ঋণ


الدَّيْنُ (ঋণ) বলা হয় যা নির্দিষ্ট হওয়া ব্যতীত দায়িত্বে সাব্যস্ত হয়, তা নগদ অর্থকড়ি হতে পারে বা অন্য কিছু। বিস্তারিত 'দিন' পরিভাষা দ্রষ্টব্য। সালাম অপেক্ষা الدَّيْنُ শব্দটি ব্যাপক অর্থবোধক।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 খ. দায়িত্বে আবশ্যক গুণাগুণে বিশেষিত অনুপস্থিত বস্তু বিক্রি

📄 খ. দায়িত্বে আবশ্যক গুণাগুণে বিশেষিত অনুপস্থিত বস্তু বিক্রি


এরূপ বস্তু দুই প্রকার : এক : বস্তুটি নির্দিষ্ট, দুই : বস্তুটি অনির্দিষ্ট। উক্ত দ্বিতীয় প্রকার বস্তু এবং সালামের মধ্যে পার্থক্য হলো, সালামের ক্ষেত্রে পণ্য হস্তান্তরে বিলম্ব করা শর্ত করা হয় আর দায়িত্বে আবশ্যক বিশেষিত বস্তু বিক্রি কখনো নগদও হয়ে থাকে।

শাফেয়ী ফকীহগণ দায়িত্বে আবশ্যক বিশেষিত অনুপস্থিত বস্তুতে সালাম শব্দ ব্যবহার করে বা বিক্রি শব্দ ব্যবহার করে চুক্তি করার ক্ষেত্রে পার্থক্য করেছেন। যদি সালাম শব্দ ব্যবহার করে চুক্তি করা হয় তাহলে বৈঠক থেকে পৃথক হওয়ার পূর্বে মূল্য হস্তান্তর করা শর্ত। পক্ষান্তরে যদি বিক্রি শব্দ ব্যবহার করে চুক্তি সম্পন্ন হয় তাহলে শব্দের দিক বিবেচনা করে বৈঠকে মূল্য হস্তান্তর করা শর্ত নয়।

টিকাঃ
৯. আল মুগনী, খ. ৩, পৃ. ৫৮৩; আশ শারকাভী আলাত তাহরীর, খ. ২, পৃ. ১৬

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 গ. عَقْدُ الْإِجَارَةِ : ইজারা চুক্তি

📄 গ. عَقْدُ الْإِجَارَةِ : ইজারা চুক্তি


ইজারা হলো : هِيَ بَيْعُ الْمَنْفَعَةِ الْمَعْلُومَةِ فِي مُقَابِل عوض مَعْلُوم "নির্দিষ্ট বিনিময়ের বিপরীতে নির্দিষ্ট মুনাফা বিক্রি করা।"

টিকাঃ
১০. মাজাল্লাতুল আহকাম আল আদলিয়্যা, ধারা: ৪০৫

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ঘ. الاسْتِصْنَاعُ : পণ্য তৈরির ফরমায়েশ

📄 ঘ. الاسْتِصْنَاعُ : পণ্য তৈরির ফরমায়েশ


এর সংজ্ঞা হচ্ছে : عَقْدُ مُقَاوَلَةٍ مَعَ أَهْلِ الصَّنْعَةِ عَلَى أَنْ يَعْمَل শাইয়ান "শিল্প দক্ষ ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে এই মর্মে ঠিকাদারি চুক্তি করা যে, সে কোনো কিছু তৈরি করে দেবে।"

টিকাঃ
১১. মাজাল্লাতুল আহকাম আল আদলিয়্যা, ধারা: ১২৪

ফন্ট সাইজ
15px
17px