📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 সালাম (سَلَمٌ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ

📄 সালাম (سَلَمٌ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ


আরবী ভাষায় السَّلَمُ (সালাম) শব্দের এক অর্থ হচ্ছে : الإعْطَاءُ وَالتَّسْلِيفُ প্রদান করা, অগ্রিম প্রদান করা। বলা হয় : أَسْلَمَ الثَّوْبَبُ لِلْخَيَّاطِ অর্থাৎ কাপড়টি সে দর্জির নিকট দিয়েছে। ইমাম মুতারযী বলেন : أَسْلَمَ فِي اثر অর্থাৎ : সে গমের মূল্য অগ্রিম পরিশোধ করেছে। এক্ষেত্রে السَّلَمُ শব্দটি السَّلِمُ থেকে নির্গত হয়েছে। উক্ত বাক্যের মূল হলো, أَسْلَمَ الثَّمَنَ فِيْهِ অতঃপর الثَّمَن শব্দ বিলুপ্ত করা হয়েছে।

পারিভাষিক অর্থ : عِبَارَةٌ عَنْ " بَيْعِ مَوْصُوفَ فِي الذِّمَّة بَدَل يُعْطَى عاجلاً " দায়িত্বে আবশ্যক বস্তুকে এমন মূল্যের বিনিময়ে বিক্রি করা যা নগদ প্রদান করা হয়। সালামে বিবেচ্য শর্তে মতবিরোধ করার কারণে ফকীহগণ সালামের সংজ্ঞায়ও মতবিরোধ করেছেন। হানাফী এবং হাম্বলী ফকীহগণ, যারা নগদ সালাম বিক্রি পরিহার করার জন্য বিক্রয় চুক্তির বৈঠকে মূলধন হস্তগত করা এবং পণ্য বাকিতে প্রদান করার শর্ত করেছেন, তারা সালামের এমন সংজ্ঞা প্রদান করেন যা উক্ত শর্তকে অন্তর্ভুক্ত করে। এ পর্যায়ে ইবনে আবেদীন সালামের সংজ্ঞা দিতে গিয়ে বলেন : هُوَ شَرَاء أجل بعاجل অর্থাৎ সালাম হলো নগদ মূল্যের বিনিময়ে বাকি পণ্য ক্রয় করা।

আল-মাজাল্লাতুল আদলিয়্যার ১২৩ নং ধারায় সালামের সংজ্ঞা প্রদান করা হয়েছে : بَيْعُ مُؤَجِّلٍ بِمُعَجِّل অর্থ: নগদ মূল্যের বিনিময়ে বাকি পণ্য বিক্রি করা। আর আল-ইকনা নামক গ্রন্থে বিধৃত হয়েছে: عَقْدٌ عَلَى مَوْصُوفَ فِي الذِّمَّةِ مُؤَجِّلٍ بِثَمَنِ مَقْبُوضٍ فِي مَجْلِسِ الْعَقْدِ "চুক্তির বৈঠকে হস্তগত মূল্যের বিনিময়ে নির্দিষ্ট গুণে বিশেষিত দায়িত্বে আবশ্যক বাকি পণ্য বিক্রয়ের চুক্তি।"

শাফেয়ী ফকীহগণ, যারা সালাম বিক্রি শুদ্ধ হওয়ার জন্য চুক্তির বৈঠকে মূলধন হস্তগত করা শর্ত করেন এবং নগদ ও বাকিতে সালাম বিক্রি বৈধ বলেন, তারা সালামের সংজ্ঞা দিতে গিয়ে বলেন : عَقْدٌ عَلَى مَوْصُوف في الذُّمَّة بَدَل يُعْطَى عاجلاً "দায়িত্বে আবশ্যক নির্দিষ্ট গুণে বিশেষিত বস্তুকে এমন মূল্যের বিনিময়ে বিক্রি করার চুক্তি যা নগদ পরিশোধ করা হয়।" মালেকী ফকীহগণ বলেন : "নগদ বা নগদের বিধানভুক্ত বস্তুর বিনিময়ে নির্ধারিত মেয়াদে নির্দিষ্ট গুণে সীমাবদ্ধ দায়িত্বে আবশ্যক নির্দিষ্ট বস্তু বিক্রি করা"।

ফকীহগণ উক্ত সালাম-চুক্তিকে ক্রেতাকে رَبُّ السَّلَمِ বা الْمُسْلِمُ আর বিক্রেতাকে الْمُسْلَمُ إِلَيْهِ এবং পণ্যকে الْمُسْلَمُ فِيهِ ও মূল্যকে رَأْسُ مَالَ السَّلَمِ বলে নামকরণ করেছেন।

টিকাঃ
১. লিসানুল আরব, মূলবর্ণ غرر আল মাগরাভী রচিত প্রবন্ধ, পৃ. ২১৬; কাওনাভী রচিত আনিসুল ফুকাহা, পৃ. ২১৮; কাদী ইয়ায রচিত মাশারিকুল আনওয়ার, খ. ২, পৃ. ২১৭
২. মুত্তারিযী রচিত আল মুগরিব (তাহকিকুল ফাখুরী ওয়া মুখতার, হালব ১৪০২ হিজরী) ৪১২
৩. রদ্দুল মুহতার (বুলাক বর্ষ ১২৭২ হিজরী) ৪১২
৪. কাশশাফুল কিনা (মক্কার সরকারী ছাপাখানা ১৩৯৪ হিজরী), খ. ৩, পৃ. ২৭৬; বালী রচিত আল মুতলি, পৃ. ২৪৫
৫. রাফেয়ী রচিত ফাতহুল আযিয, খ. ৯, পৃ. ২০৭; নব্বী রচিত রওযাতুত তালেবীন, খ. ৩, পৃ. ৪
৬. কুরতুবী রচিত আল জামে লিআহকামিল কুরআন (মুদ্রণ দারুর শায়ার, কায়রো), পৃ. ১১৮৬
৭. বিচার ও আইন বিষয়ক ম্যাগাজিনের অনুচ্ছেদ নং ১৫৮ দ্রষ্টব্য।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 সংশ্লিষ্ট পরিভাষা

📄 সংশ্লিষ্ট পরিভাষা


সালাম চুক্তির সাথে সম্পর্কিত কিছু পরিভাষা নিচে আলোচনা করা হলো:

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ক. الدَّيْنُ : ঋণ

📄 ক. الدَّيْنُ : ঋণ


الدَّيْنُ (ঋণ) বলা হয় যা নির্দিষ্ট হওয়া ব্যতীত দায়িত্বে সাব্যস্ত হয়, তা নগদ অর্থকড়ি হতে পারে বা অন্য কিছু। বিস্তারিত 'দিন' পরিভাষা দ্রষ্টব্য। সালাম অপেক্ষা الدَّيْنُ শব্দটি ব্যাপক অর্থবোধক।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 খ. দায়িত্বে আবশ্যক গুণাগুণে বিশেষিত অনুপস্থিত বস্তু বিক্রি

📄 খ. দায়িত্বে আবশ্যক গুণাগুণে বিশেষিত অনুপস্থিত বস্তু বিক্রি


এরূপ বস্তু দুই প্রকার : এক : বস্তুটি নির্দিষ্ট, দুই : বস্তুটি অনির্দিষ্ট। উক্ত দ্বিতীয় প্রকার বস্তু এবং সালামের মধ্যে পার্থক্য হলো, সালামের ক্ষেত্রে পণ্য হস্তান্তরে বিলম্ব করা শর্ত করা হয় আর দায়িত্বে আবশ্যক বিশেষিত বস্তু বিক্রি কখনো নগদও হয়ে থাকে।

শাফেয়ী ফকীহগণ দায়িত্বে আবশ্যক বিশেষিত অনুপস্থিত বস্তুতে সালাম শব্দ ব্যবহার করে বা বিক্রি শব্দ ব্যবহার করে চুক্তি করার ক্ষেত্রে পার্থক্য করেছেন। যদি সালাম শব্দ ব্যবহার করে চুক্তি করা হয় তাহলে বৈঠক থেকে পৃথক হওয়ার পূর্বে মূল্য হস্তান্তর করা শর্ত। পক্ষান্তরে যদি বিক্রি শব্দ ব্যবহার করে চুক্তি সম্পন্ন হয় তাহলে শব্দের দিক বিবেচনা করে বৈঠকে মূল্য হস্তান্তর করা শর্ত নয়।

টিকাঃ
৯. আল মুগনী, খ. ৩, পৃ. ৫৮৩; আশ শারকাভী আলাত তাহরীর, খ. ২, পৃ. ১৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00