📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 চুক্তি রহিত বা সমাপ্তির আরো একটি কারণ

📄 চুক্তি রহিত বা সমাপ্তির আরো একটি কারণ

চুক্তি বাতিল হওয়া কিংবা সমাপ্তিতে পৌঁছার ক্ষেত্রে ফকীহগণ আরো একটি কারণের কথা উল্লেখ করেছেন; তা হচ্ছে চুক্তিবদ্ধ জিনিসের কোনো দাবিদার বের হয়ে আসা। মালেকী, শাফেয়ী ও হাম্বলী ফকীহগণ উল্লেখ করেছেন, দলিল- প্রমাণ কিংবা ক্রেতার স্বীকারোক্তি দ্বারা যদি পণ্যের কোনো দাবিদার প্রকাশিত হয়, তাহলে চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং তার কার্যকারিতা শেষ হয়ে যাবে। হানাফীগণ বলেন, দাবিদার বের হওয়ার দরুন চুক্তি বাতিল হওয়া আবশ্যিক হয়ে যায় না। বরং চুক্তিটি দাবিদারের অনুমতির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সে অনুমতি দিলে চুক্তি বহাল থাকবে; আর অনুমতি না দিলে বাতিল হয়ে যাবে। তখন ক্রেতা বিক্রেতা থেকে মূল্য উসুল করে নিবে। বিষয়টি ইস্তিহকাক শিরোনামে সবিস্তারে আলোচিত হয়েছে।

টিকাঃ
২২২. বিদায়াতুল মুজতাহিদ, খ. ২, পৃ. ৩২৫; আসনাল মাতালিব, খ. ২, পৃ. ৩৫০; ইবনে রজব- এর আল-কাওয়ায়েদ, পৃ. ৩১৩; ইবনে কুদামা কৃত আল-মুগনী, খ. ৪, পৃ. ৫৯৮
২২৩. ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ১৯১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00