📄 সপ্তম. কার্যকরী চুক্তি ও স্থগিত চুক্তি
অধিকাংশ ফকীহ চুক্তির প্রতিক্রিয়া ও ফলাফল প্রকাশ ও অপ্রকাশের দিক বিবেচনা করে সমুদয় চুক্তি দু ভাগে ভাগ করেছেন:

📄 ক. কার্যকরী চুক্তি
কার্যকরী চুক্তি الْعَقْدُ النافذ কার্যকরী চুক্তি হলো সহীহ শুদ্ধ চুক্তি, যার সঙ্গে অন্যের হক জড়িত নয়। আর তার প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রকাশিত হয়। কিংবা বলা যায়, নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির পক্ষ থেকে প্রকাশিত চুক্তি। তার কর্তৃত্ব মৌলিক হোক; যেমন কেউ নিজের পক্ষ থেকে চুক্তি করল। কিংবা প্রতিনিধিত্বমূলক হোক; যেমন অসীর চুক্তি অথবা অধীনস্থ ব্যক্তির পক্ষে অভিভাবকের চুক্তি কিংবা মক্কেলের পক্ষে ওকীলের চুক্তি। কার্যকরী চুক্তির প্রতিক্রিয়া ও বিধান হচ্ছে, তা ফলাফল প্রকাশের ক্ষেত্রে অন্যের অনুমতির মুখাপেক্ষী নয়।
টিকাঃ
১৮৯. দুরারুল হুক্কাম শারহি মাজাল্লাতুল আহকাম আল-আদলিয়্যা, খ. ১, পৃ. ৯৫ ও ৩০৪

📄 খ. স্থগিত চুক্তি
স্থগিত চুক্তি : الْعَقْدُ الْمَوْقُوفُ হস্তক্ষেপের অধিকারী কিন্তু কর্তৃত্বের অধিকারী নয় এমন ব্যক্তির পক্ষ হতে প্রকাশিত চুক্তিকে স্থগিত চুক্তি বলে। যেমন কেউ অন্যের সম্পদ তার অনুমতি ব্যতীত বিক্রি করে দিল। কিংবা বলা যায়, তা এমন চুক্তি যার সঙ্গে অন্যের অধিকার জড়িত রয়েছে।
টিকাঃ
১৯০. মাজমাউল আনহুর, খ. ২, পৃ. ৪৭; দুরারুল হুক্কাম, খ. ১, পৃ. ৯৪; হাশিয়া ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ১০০

📄 স্থগিত চুক্তির বিধান
স্থগিত চুক্তি জায়েষের প্রবক্তাদের মতে এর বিধান হলো, তা একটি বিশুদ্ধ চুক্তি। কারণ, তা মৌলিক ও গুণগতভাবে শরীয়তসম্মত। সুতরাং তা বৈধ বেচাকেনা বলে গণ্য হবে, তবে স্থগিতের ভিত্তিতে। অর্থাৎ তার শরীয়তসম্মত মালিকের অনুমতির ওপর তা নির্ভরশীল থাকবে। যেমন অনধিকার চর্চাকারীর চুক্তি, লেনদেনের অনুমতি নেই এমন সুবোধ বালকের চুক্তি ইত্যাদি। ফকীহগণ স্থগিত চুক্তির বৈধতা ও শুদ্ধতা সম্পর্কে মতভেদ করেছেন। অধিকাংশ ফকীহ তথা হানাফী ও মালেকী ফকীহদের মত এবং শাফেয়ী মাযহাবের পুরাতন অভিমত ও হাম্বলী মাযহাবের একটি বর্ণনা: স্থগিত চুক্তি শুদ্ধ চুক্তি, তবে তার কার্যকারিতা স্থগিত থাকে। মালিক কিংবা যে অনুমতি প্রদান ও হস্তক্ষেপের অধিকারী সে যদি অনুমতি প্রদান করে তাহলে তা কার্যকর ও বাস্তবায়ন হবে; আর অনুমতি না দিলে হবে না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা الْعَقْدُ الْمَوْقُوف পরিভাষায় দ্রষ্টব্য।
টিকাঃ
১৯১. তাবয়ীনুল হাকায়েক, খ. ৪, পৃ. ৪৪; হাশিয়া ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ১০০; মাজমাউল আনহুর, খ. ২, পৃ. ৪৭; ইবনে জুযাই-এর আল-কাওয়ানীনুল ফিকহিয়্যা, পৃ. ১৬৩; হাশিয়া দুসুকী, আশ শারহুল কাবীর সহ, খ. ৩, পৃ. ১০; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ১৫; সুয়ূতী, আল-আশবাহ ওয়ান নাযায়ের, পৃ. ১৮৫; ইবনে কুদামা, আল মুগনী, খ. ৪, পৃ. ২৭৪