📄 অশুদ্ধ চুক্তি
অশুদ্ধ চুক্তি হলো : এমন চুক্তি শরীয়তে যার কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এর কোনো ফলাফলও প্রকাশিত হয় না। অথবা বলা যায়, তা এমন চুক্তি যা মূল ও গুণ কোনো ভাবে শরীয়তসম্মত নয়। বা যা মূল হিসেবে শরীয়তসম্মত হলেও গুণগতভাবে শরয়ীতসম্মত নয়। প্রথমটির উদাহরণ হচ্ছে পাগল এবং নির্বোধ বালকের চুক্তি। দ্বিতীয়টির উদাহরণ, জবরদস্তিমূলক চুক্তি এবং বিনিময়মূলক লেনদেনের ক্ষেত্রে অজানা জিনিসের চুক্তি করা। অশুদ্ধ চুক্তিকে হানাফীগণ দুভাগে ভাগ করেছেন: ১. বাতিল চুক্তি (عقد باطل), ২. ফাসিদ চুক্তি (عقد فاسদ)। বিস্তারিত দেখা যেতে পারে; শিরোনাম: بُطْلَان، فَسَاد
টিকাঃ
১৮৮. বাদায়েউস সানায়ে, খ. ৫, পৃ. ৩০৫; হাশিয়া ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ১০০; বিদায়াতুল মুজতাহিদ, খ. ২, পৃ. ১৬৩; সুয়ূতী, আল-আশবাহ ওয়ান নাযায়ের, পৃ. ৩১০; রওজাতুন নাযের, পৃ. ৩১
📄 সপ্তম. কার্যকরী চুক্তি ও স্থগিত চুক্তি
অধিকাংশ ফকীহ চুক্তির প্রতিক্রিয়া ও ফলাফল প্রকাশ ও অপ্রকাশের দিক বিবেচনা করে সমুদয় চুক্তি দু ভাগে ভাগ করেছেন:

📄 ক. কার্যকরী চুক্তি
কার্যকরী চুক্তি الْعَقْدُ النافذ কার্যকরী চুক্তি হলো সহীহ শুদ্ধ চুক্তি, যার সঙ্গে অন্যের হক জড়িত নয়। আর তার প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রকাশিত হয়। কিংবা বলা যায়, নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির পক্ষ থেকে প্রকাশিত চুক্তি। তার কর্তৃত্ব মৌলিক হোক; যেমন কেউ নিজের পক্ষ থেকে চুক্তি করল। কিংবা প্রতিনিধিত্বমূলক হোক; যেমন অসীর চুক্তি অথবা অধীনস্থ ব্যক্তির পক্ষে অভিভাবকের চুক্তি কিংবা মক্কেলের পক্ষে ওকীলের চুক্তি। কার্যকরী চুক্তির প্রতিক্রিয়া ও বিধান হচ্ছে, তা ফলাফল প্রকাশের ক্ষেত্রে অন্যের অনুমতির মুখাপেক্ষী নয়।
টিকাঃ
১৮৯. দুরারুল হুক্কাম শারহি মাজাল্লাতুল আহকাম আল-আদলিয়্যা, খ. ১, পৃ. ৯৫ ও ৩০৪

📄 খ. স্থগিত চুক্তি
স্থগিত চুক্তি : الْعَقْدُ الْمَوْقُوفُ হস্তক্ষেপের অধিকারী কিন্তু কর্তৃত্বের অধিকারী নয় এমন ব্যক্তির পক্ষ হতে প্রকাশিত চুক্তিকে স্থগিত চুক্তি বলে। যেমন কেউ অন্যের সম্পদ তার অনুমতি ব্যতীত বিক্রি করে দিল। কিংবা বলা যায়, তা এমন চুক্তি যার সঙ্গে অন্যের অধিকার জড়িত রয়েছে।
টিকাঃ
১৯০. মাজমাউল আনহুর, খ. ২, পৃ. ৪৭; দুরারুল হুক্কাম, খ. ১, পৃ. ৯৪; হাশিয়া ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ১০০