📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 আধুনিক যোগাযোগ ও পরিবহন সরঞ্জামের ইজারা

📄 আধুনিক যোগাযোগ ও পরিবহন সরঞ্জামের ইজারা


পূর্ববর্তী ফকীহগণ প্রাচীন গ্রন্থাদিতে এই যুগের পরিবহণ খাত ও যোগাযোগ মাধ্যম সম্পর্কে সঙ্গত কারণেই কোনো আলোচনা করেননি। যেমন আধুনিক যুগের মোটরযান, উড়োজাহাজ, সামুদ্রিক জাহাজ ইত্যাদির ভাড়া ও চাকরি নিয়ে প্রাচীন গ্রন্থ সমূহে কোনো আলোচনা নেই। তাদের আলোচনা জীবজন্তু, মানুষ ও নৌকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আধুনিক যুগের সকল ইজারার ক্ষেত্রে ইজারার মূল শর্তগুলোর ভিত্তিতে প্রাচীন বিধানগুলো প্রয়োগযোগ্য। হয়তো কোনো কোনো ক্ষেত্রে ফকীহগণের মতভিন্নতাও হতে পারে। যেমন ভ্রমণে ইজারার ক্ষেত্রে যানবাহন নির্দিষ্টকরণ। গণ পরিবহণ কিংবা মাল পরিবহণের ইজারার বিষয়টিও স্থানীয় রীতি ও প্রচলনের ভিত্তিতেই নির্ধারিত হবে। আজীরে খাস, আজীরে মুশতরাক কিংবা কোনো নির্দিষ্ট পণ্য, কোনো নৌকা সম্পর্কে জরিমানার যেসব বিধান বর্ণিত হয়েছে সেগুলো আধুনিক যুগের গাড়ি, বাস, ট্রাক, বাড়ি, ফ্যাক্টরি, কার্গো, জাহাজ, ভেসেল ইত্যাদি ক্ষেত্রেও প্রযোজ্য।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ইজারার মধ্যে অন্য কারো মালিকানা সাব্যস্ত হওয়া

📄 ইজারার মধ্যে অন্য কারো মালিকানা সাব্যস্ত হওয়া


একটি জিনিস যদি ইজারা দেওয়া হয়, অতঃপর সেটিতে ইজারাদাতা বাদে অন্য কারো মালিকানা সাব্যস্ত হয়, তবে কোনো কোনো ফকীহের মতে ইজারাচুক্তি বাতিল হয়ে যাবে। কোনো কোনো ফকীহ বলেন, পরিবর্তিত মালিকের অনুমতির উপর ইজারা নির্ভরশীল হবে। এক্ষেত্রে ইজারার মূল্য কে পাবে ফকীহগণের মধ্যে তা নিয়েও মতভিন্নতা দেখা যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে দ্রষ্টব্য استحقاق স্বত্বাধিকার সম্পর্কিত আলোচনা।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية