📄 করতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে
ভাড়াগ্রহণকারীর ব্যবহার করার দরুন ভাড়াকৃত দ্রব্যে যদি কোনো ঘাটতি হয় ভাড়াটের কর্তব্য সেই ঘাটতি দূর করে দেওয়া। এ ব্যাপারে সকল ফকীহ একমত, ভাড়াটের কাছে ভাড়া দেওয়া পণ্যদ্রব্য আমানত। ভাড়াটে কোনো প্রকার সীমালঙ্ঘন কিংবা অতিব্যবহার ছাড়াই যদি পণ্যের মধ্যে কোনো ঘাটতি হয় তবে তাকে কোনো জরিমানা দিতে হবে না। এর কারণ, ভাড়ার দ্বারা যে জিনিসের উপর ভাড়াটের অধিকার প্রতিষ্ঠিত হয় তার ভিত্তি অনুমোদন। আর অনুমোদন কোনো জিনিসের জরিমানা আবশ্যিক করে না।
📄 গ. ভাড়ার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাড়াটে পণ্য
ইজারার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাড়াটের উচিত হবে, ভাড়াকৃত পণ্য থেকে নিজেকে সরিয়ে নেয়া, যাতে ইজারাদাতা তার পণ্য ফেরত পায়। কেননা, মেয়াদ শেষ হওয়ার পর পণ্য হস্তগত করা মালিকের কর্তব্য। যেমন কোনো জন্তু যদি এই শর্তে ভাড়া দেওয়া হয়, অমুক জায়গায় কোনো পণ্য বা আরোহীকে পৌঁছে দেবে, তবে গন্তব্যের শেষ জায়গা থেকেই মালিক তার জন্তু বুঝে নেবে। তবে যদি জন্তু নিয়ে গ্রহীতা ফিরে আসার ইজারা করা হয় তবে ফিরে আসার পর মালিক বুঝে নেবে।
📄 থেকে নিজেকে সরিয়ে নেবে
কোনো কোনো শাফেয়ী ফকীহ বলেন, ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পর ভাড়াটের দায়িত্ব হলো ভাড়াকৃত পণ্য মালিককে বুঝিয়ে দেওয়া— মালিক সেটি ফেরত না চাইলেও। কেননা ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পর ভাড়াকৃত বস্তুকে আটকে রাখার কোনো অধিকার তার নেই। ধার-কর্জ দেওয়া বস্তুর ক্ষেত্রে যেমন মেয়াদ শেষে মালিককে ফেরত দেওয়া আবশ্যিক; ইজারার ক্ষেত্রেও একই বিধান।
📄 ইজারার সমাপ্তি
এ কথায় সকল ফকীহ একমত, ইজারার মেয়াদ পূর্তি কিংবা ইজারার পণ্য ধ্বংস হয়ে যাওয়া কিংবা বাতিলকরণের দ্বারা ইজারাচুক্তির সমাপ্তি ঘটে। ইজারাগ্রহীতা ও ইজারাদাতার মধ্য থেকে কোনো একজনের মৃত্যু কিংবা ইজারাকৃত পণ্যে এমন কোনো বিপত্তি যার কারণে তা থেকে উপকার লাভ অসম্ভব হয়ে ওঠে, তবে হানাফীগণের কাছে ইজারাচুক্তির সমাপ্তি ঘটবে। কেননা তাদের মতে, ভাড়ার মধ্যে এক মুহূর্তের পর এক মুহূর্তে উপকার লাভ করা হয়। তাই ভাড়ার মূল্যের ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত হয়।
হানাফী ব্যতীত অন্য ফকীহগণের মতে, উল্লিখিত অবস্থাগুলোতে ইজারাচুক্তির সমাপ্তি ঘটে না। নিম্নে ইজারাসমাপ্তির কারণগুলো বিস্তারিত উল্লেখ করা হলো—