📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 ক. মূল্য প্রদান করা এবং উপকার গ্রহণের অধিকার রুদ্ধ করার ক্ষমতা

📄 ক. মূল্য প্রদান করা এবং উপকার গ্রহণের অধিকার রুদ্ধ করার ক্ষমতা


ইজারাগ্রহীতার ইজারার ভাড়া বা মূল্য পরিশোধ করা আবশ্যক। অগ্রিম ভাড়া পরিশোধের চুক্তি হয়ে থাকলে ভাড়া পাওয়ার আগ পর্যন্ত পণ্য আটকে রাখার অধিকার পাবে ইজারাদাতা। এটি হানাফী ও মালেকী ফকীহগণের অভিমত। শাফেয়ীগণেরও অনুরূপ একটি অভিমত রয়েছে। শ্রমিকের ক্ষেত্রে কর্ম তার মালিকানাধীন, অতএব অগ্রিম পারিশ্রমিক দেওয়ার শর্ত থাকলে শ্রমিক তা পাওয়া পর্যন্ত শ্রম বন্ধ রাখতে পারে। কেননা, ইজারার ক্ষেত্রে উপকার হচ্ছে ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়যোগ্য পণ্যের মতো।

মালেকীগণ এ অবস্থায়ও অগ্রিম মজুরি পাওয়ার জন্যে শ্রমিকের শ্রম বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট সরঞ্জাম আটকে রাখার অধিকার ব্যক্ত করেন।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 খ. শর্ত বা প্রচলিত রীতি অনুযায়ী সরঞ্জামাদি ব্যবহার

📄 খ. শর্ত বা প্রচলিত রীতি অনুযায়ী সরঞ্জামাদি ব্যবহার


সকল ফকীহ এ ব্যাপারে একমত যে, ইজারাগ্রহীতাকে অবশ্যই ভাড়াকৃত জিনিস যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেই কাজে ব্যবহার করতে হবে। সেই সাথে তাকে একথাও লক্ষ রাখতে হবে, যে-কোনো ভাড়াকৃত দ্রব্য ভাড়ার চুক্তি অনুযায়ীই ব্যবহার করতে হবে। ভাড়াচুক্তিতে যদি ব্যবহারের প্রক্রিয়ার কথা নির্দিষ্ট করা না হয় তবে প্রচলিত রীতি অনুযায়ী তা ব্যবহার করতে হবে। সেই সাথে ভাড়াকৃত পণ্য থেকে চুক্তিকৃত উপকার ভোগ কিংবা তা ব্যয় করতে যতটুকু চুক্তি করা হয়েছে ততটুকু বা তার কম ব্যবহার বা ব্যয় করবে। কখনও বেশি ব্যবহার, উপকার ভোগ বা ব্যয় করবে না।

যেমন বসবাসের জন্য কোনো বাড়ি ভাড়া করা হলো, ভাড়াটে সেটি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে পারবে না। অনুরূপ কোনো কারখানাও সেখানে গড়ে তুলতে পারবে না। কোনো যানবাহন যদি শুধু নিজে আরোহণ করার জন্যে ভাড়া করে তবে সেটির উপর অন্য কাউকে আরোহণ করাতে পারবে না।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 করতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে

📄 করতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে


ভাড়াগ্রহণকারীর ব্যবহার করার দরুন ভাড়াকৃত দ্রব্যে যদি কোনো ঘাটতি হয় ভাড়াটের কর্তব্য সেই ঘাটতি দূর করে দেওয়া। এ ব্যাপারে সকল ফকীহ একমত, ভাড়াটের কাছে ভাড়া দেওয়া পণ্যদ্রব্য আমানত। ভাড়াটে কোনো প্রকার সীমালঙ্ঘন কিংবা অতিব্যবহার ছাড়াই যদি পণ্যের মধ্যে কোনো ঘাটতি হয় তবে তাকে কোনো জরিমানা দিতে হবে না। এর কারণ, ভাড়ার দ্বারা যে জিনিসের উপর ভাড়াটের অধিকার প্রতিষ্ঠিত হয় তার ভিত্তি অনুমোদন। আর অনুমোদন কোনো জিনিসের জরিমানা আবশ্যিক করে না।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 গ. ভাড়ার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাড়াটে পণ্য

📄 গ. ভাড়ার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাড়াটে পণ্য


ইজারার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাড়াটের উচিত হবে, ভাড়াকৃত পণ্য থেকে নিজেকে সরিয়ে নেয়া, যাতে ইজারাদাতা তার পণ্য ফেরত পায়। কেননা, মেয়াদ শেষ হওয়ার পর পণ্য হস্তগত করা মালিকের কর্তব্য। যেমন কোনো জন্তু যদি এই শর্তে ভাড়া দেওয়া হয়, অমুক জায়গায় কোনো পণ্য বা আরোহীকে পৌঁছে দেবে, তবে গন্তব্যের শেষ জায়গা থেকেই মালিক তার জন্তু বুঝে নেবে। তবে যদি জন্তু নিয়ে গ্রহীতা ফিরে আসার ইজারা করা হয় তবে ফিরে আসার পর মালিক বুঝে নেবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00