📄 বন্ধকীবস্তু বিক্রির অধিকার
যখন ঋণ পরিশোধের সময় হয়ে যাবে তখন বন্ধকদাতার কাছে বন্ধকগ্রহীতার ঋণ পরিশোধ করে দেওয়ার দাবি জানানো আবশ্যক হবে। যদি সে ঋণ পূর্ণ বা আংশিক পরিশোধ করতে না পারে, তাহলে বন্ধকগ্রহীতার অনুমতিক্রমে বন্ধকদাতা নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে বন্ধকী জিনিস বিক্রি করা ওয়াজিব হবে। শাফেয়ী ও হাম্বলীগণ এই অভিমত পোষণ করেছেন। মালেকীগণ বলেছেন: তাকে প্রহার করবে না, আটকও করবে না। বিচারক বন্ধক রাখা বস্তু বিক্রি করে তার মূল্য দিয়ে তার ঋণ পরিশোধের উপর তার চাপ সীমাবদ্ধ রাখবেন।
হানাফীগণ বলেন: বন্ধকগ্রহীতার অধিকার আছে সে বন্ধকদাতার কাছে তার দেনা বা ঋণ পরিশোধের দাবি জানাবে। বিচারক বন্ধক রাখা বস্তু বিক্রি করবেন না। তবে বিচারক ঋণ গ্রহীতার জুলুম দূর করার জন্য তাকে আটক রাখতে থাকবেন যতক্ষণ না সে তা বিক্রি করে তার মূল্য দিয়ে ঋণ পরিশোধ করে দেয়।
টিকাঃ
৬৮. আল-হিদায়া, খ. ৪, পৃ. ১২৮; কাশশাফুল ক্বিনা', খ. ৩, পৃ. ৩৪২; আল-মুগনী, খ. ৪, পৃ. ৪৪৭; নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৭৪; রওযাতুত তালিবীন, খ. ৪, পৃ. ৮৮
৬৯. হাশিয়াতুল বাজীরমী, খ. ২, পৃ. ৩৮০; নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৭৪; আল-ক্বালয়ূবী, খ. ২, পৃ. ২৭৪; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৩৪২; আল-মুগনী, খ. ৪, পৃ. ৪৪৭
৭০. শারহুয যুরক্বানী, খ. ৫, পৃ. ১৫৩
৭১. আল-হিদায়া, খ. ৪, পৃ. ১২৮, খ. ৩, পৃ. ২৮৫; ইবনে আবিদীন, খ. ৫, পৃ. ৯৫-৩১০