📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 রাহন (رَهْنٌ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ

📄 রাহন (رَهْنٌ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ


রহন (رَهْنٌ) শব্দের আভিধানিক অর্থ الثُّبُوتُ وَالدَّوَامُ : স্থিরতা ও স্থায়িত্ব। বলা হয়: مَاء ররাহীনুন (রস্থির ও আবদ্ধ পানি)। আরও বলা হয়: نِعْمَةً রাহিনাতুন (রস্থায়ী নিয়ামত)। রহন শব্দটি الْحَبْس তথা আবদ্ধ অর্থেও ব্যবহৃত হয়। এই অর্থেই কুরআনে কারীমে এসেছে : 'প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী।' হাদীস শরীফে এসেছে : 'মানুষের আত্মা তার ঋণে মারহুন তথা আবদ্ধ থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়।' অর্থাৎ ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে এর দায় থেকে মুক্তি পাবে না।

টিকাঃ
১. লিসানুল আরব ও আসনাল মাতালিব, খ. ২, পৃ. ১৪৪; ইবনে আবিদীন, খ. ৫, পৃ. ৩০৭; হাশিয়া দুসুকী, খ. ৩, পৃ. ২৩১; আল-মুগনী, খ. ৪, পৃ. ৩৬১ এবং নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৩৩
২. সূরা: তুর, আয়াত: ২১
৩. হাদীসটি مَرْهُونَةٌ-এর স্থলে مُعَلَّقَةٌ শব্দে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী রহ. তা উদ্ধৃত করেছেন, খ. ৩, পৃ. ৩৮০, আল-হালাবী প্রকাশনী। তিনি (ইমাম তিরমিযী রহ.) বলেছেন, হাদীসটি হাসান।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 رَهْنٌ-এর পারিভাষিক অর্থ

📄 رَهْنٌ-এর পারিভাষিক অর্থ


রহন-এর পারিভাষিক অর্থ: جَعَلَ عَيْنِ مَالِيَّة وَثِيقَةً بِدَيْنِ يُসْتَوْقَى مِنْهَا أَوْ مِنْ ثَمَنِهَا إِذَا تَعَذَّرَ الْوَفَاءُ
"ঋণ পরিশোধে অক্ষমতার সম্ভাবনা থাকলে মূল্যমানসম্পন্ন কোনো বস্তু নিশ্চয়তাস্বরূপ প্রদান করা; যেন প্রয়োজনে ওই বস্তু দ্বারা কিংবা ওই বস্তুর মূল্য দ্বারা ঋণ আদায় করা যায়।"

টিকাঃ
৪. সামান্য শাব্দিক পরিবর্তন সাপেক্ষে পূর্ববর্তী উদ্ধৃতিসমূহ।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 সংশ্লিষ্ট পরিভাষা

📄 সংশ্লিষ্ট পরিভাষা


الضَّمَانُ (আয যামান) : জামিন হওয়া, দায়িত্ব নেওয়া। الضَّمَانُ শব্দের আভিধানিক অর্থ الإলْজَامُ। দায়িত্বরূপে গ্রহণ করা, কোনো কাজ করতে থাকা, লেগে থাকা, বাধ্যতামূলক হওয়া। الضَّمَانُ ও رَهْن-এর মাঝে পার্থক্য হলো, রাহন ও যামান উভয়টি ঋণ পরিশোধের নিশ্চয়তার চুক্তি বুঝায়। কিন্তু যামান হচ্ছে দাবির ক্ষেত্রে একটি দায়িত্ব অন্য আরেকটি দায়িত্বের সঙ্গে মিলানো। আর রহন হচ্ছে, এমন কোনো মূল্যমানসম্পন্ন বস্তু পূর্বে অর্পণ করা, ঋণ পরিশোধ করতে অপারগ হলে যার দ্বারা ঋণের বদল বুঝে নেওয়া যাবে।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 الضَّمَانُ শব্দটি পারিভাষিক অর্থ

📄 الضَّمَانُ শব্দটি পারিভাষিক অর্থ


الضَّمَانُ শব্দটির পারিভাষিক অর্থ: الْتِزَامُ بِحَقِّ ثَابِتِ فِي ذِمَّةِ الْغَيْرِ ، أَوْ بِإِحْضَارِ مَنْ عَلَيْهِ الْحَقُّ ، وَيُسَمَّى الْمُلْتَزِمُ ضَامِنًا ، وَكَفِيلاً
অর্থ: যামান হলো অন্যের দায়িত্বে প্রমাণিত পাওনা ও অধিকার উসুল করে দেওয়া কিংবা যার নিকট কোনো পাওনা বা অধিকার আছে তাকে উপস্থিত করার দায়িত্ব নেওয়া। পরিভাষায় দায়িত্ব গ্রহণকারীকে জামিন বা কাফীল বলা হয়।
إِنَّ الْعُرْفِ جَارِ بِاسْتِعْمَالِ لَفْظِ الضَّمَان في الأموال: সাধারণ প্রচলনে ‘কারো পাওনা আদায়ের দায়িত্বগ্রহণে যামান’ এবং মানুষের দায়িত্বগ্রহণের ক্ষেত্রে কাফালা শব্দটি ব্যবহৃত হয়।

টিকাঃ
৫. আল-মিসবাহুল মুনীর।
৬. আসনাল মাতালিব, খ. ২, পৃ. ২৩৫

ফন্ট সাইজ
15px
17px