📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 আট. অর্জিত লাভ নিয়ে বিতর্ক

📄 আট. অর্জিত লাভ নিয়ে বিতর্ক


শাফেয়ী ও হাম্বলী আলেমদের মত, যখন মালিক ও কর্মীর মাঝে লাভ হওয়া নিয়ে বিতর্ক হয়, কর্মী বলে, মোটেও লাভ হয়নি অথবা লাভ হয়েছে মাত্র এক হাজার। মালিক বলল, লাভ হয়েছে দু হাজার। তখন কর্মীর কথা গৃহীত হবে। শাফেয়ী আলেমগণ সুস্পষ্টভাষায় বলেছেন, কর্মীর শপথসহ বক্তব্য কবুল করা হবে।

শাফেয়ী ও হানাফী মাযহাবের আলেমগণ বলেন, কর্মী যখন বলে, এক হাজার দিরহাম লাভ করেছি। এরপর সে দাবি করে, সে ভুল করেছে এবং লাভের পরিমাণ কম করে প্রকাশ করেছে; আর সে এরূপ করেছে মালিক অর্থসম্পদ টেনে নিয়ে যাবে এই আশঙ্কায়, তখন কর্মীর এ সকল কথা কবুল করা হবে না।

টিকাঃ
১৭৫. রওযাতুত তালেবীন, খ. ৫, পৃ. ১৪৫; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৫২৩
১৭৬. রওযাতুল কুযাহ, খ. ২, পৃ. ৫৯৮; রওযাতুত তালেবীন, খ. ৫, পৃ. ১৪৫

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 নয়. লাভের শর্তকৃত অংশ নিয়ে বিতর্ক

📄 নয়. লাভের শর্তকৃত অংশ নিয়ে বিতর্ক


হানাফী ও হাম্বলী মাযহাবের আলেমদের অভিমত, যখন মালিক ও কর্মী কার জন্যে লাভের কত অংশ বরাদ্দ করা হয়েছে তা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়, কর্মী হয়তো বলল, অর্ধেক হারে, মালিক বলল : না, তুমি নেবে এক তৃতীয়াংশ; তখন পুঁজির মালিকের কথা গ্রহণ করা হবে। যেহেতু লাভ অর্জনের কথায় মালিক অস্বীকার করলে (অর্থাৎ মালিক লাভ অর্জিত না হওয়ার দাবি করলে) তা যেমন গৃহীত হয়, লাভের পরিমাণের ক্ষেত্রেও মালিক যা বলবে তা কবুল করা হবে।

মালেকী মাযহাবের আলেমগণ বলেন, কাজ করার পর লাভের অংশ বণ্টন প্রশ্নে যদি পুঁজিদাতা ও কর্মী এ দুজনের মাঝে বিরোধ সৃষ্টি হয়, তবে কর্মী শপথ করে যা বলবে তা গ্রহণ করা হবে।

শাফেয়ী আলেমগণ বলেছেন, যদি মুদারাবার দুপক্ষ মালিক ও কর্মী কর্মীর লাভের শর্তকৃত অংশ নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়ে, কর্মী হয়তো বলল, অর্ধেক, অপরদিকে মালিক বলল, না, এক তৃতীয়াংশ, তাহলে তারা দুজনই শপথ করবে।

টিকাঃ
১৭৭. রওযাতুল কুযাহ, খ. ২, পৃ. ৫৯৪; আল-ফাতাওয়া আল-হিন্দিয়‍্যা, খ. ৪, পৃ. ৩২৪; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৫২৩
১৭৮. আশ-শারহুস কাবীর ও হাশিয়া দুসূকী, খ. ৩, পৃ. ৫২০ ও ৫৩৭
১৭৯. রওযাতুত তালেবীন, খ. ৫, পৃ. ১৪৫-১৪৬; আসনাল মাতালিব, খ. ২, পৃ. ৩৯২

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 দশ. পুঁজি ফেরত দেওয়া নিয়ে বিতর্ক ও বিরোধ

📄 দশ. পুঁজি ফেরত দেওয়া নিয়ে বিতর্ক ও বিরোধ


হানাফী আলেমদের মত যা শাফেয়ীদের সর্বাধিক সঠিক মত, এটি হাম্বলীদের একটি মত, যখন পুঁজির সরবরাহকারী ও কর্মীর মাঝে বিরোধ হয় পুঁজি মালিককে ফেরত দেওয়ার বিষয় নিয়ে, তখন কর্মী যা বলে তা-ই গৃহীত হয়। মালেকী আলেমগণ বলেন, কর্মীর কথা গ্রহণীয় হবে যখন সে দাবি করেছে মালিককে সে তার পুঁজি ফেরত দিয়েছে, মালিক তা কব্জা করেছে, যদিও এক্ষেত্রে কোনো দলিল সে উপস্থিত করেনি। যদি তার এই কথা কবুল না করা হয় তাহলে তাকে অবশ্যই দলিল উপস্থাপন করতে হবে।

হাম্বলী আলেমদের অপর মত যা তাদের মূল মাযহাব এবং শাফেয়ীদের নিকট যা সর্বাধিক সঠিক মতের বিপরীত, যদি কর্মী পুঁজি ফেরত দেওয়ার দাবি করে এবং মালিক তা অস্বীকার করে তবে শপথসহ বলা মালিকের কথা কবুল করা হবে।

টিকাঃ
১৮০. রওযাতুল কুযাহ, খ. ২, পৃ. ৫৯৪; আল-মুদাওয়ানা, খ. ৫, পৃ. ১২৮; হাশিয়া দুসূকী, খ. ৩, পৃ. ৫৩৬

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মুদারাবা বাতিল হয়ে যাওয়া

📄 মুদারাবা বাতিল হয়ে যাওয়া


মুদারাবা বাতিল হয় যে সব কারণে সেগুলো আলোচনা করা হচ্ছে:

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00