📄 পরিচিতি
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 মিলক (الْمُلْكُ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ
শাব্দিক ভাবে মিল্ক (الْمُلْكُ) শব্দটি মীম অক্ষরে যবর, যের এবং পেশ সহকারে পড়া যায়। এর অর্থ হলো, কোন বস্তুর অধিকারী হওয়া এবং একক কর্তৃত্বে স্বতন্ত্রভাবে তা ব্যবহারে সক্ষম হওয়া।
পরিভাষাগত ভাবে: আধুনিক ফিক্হবিদগণ মিলকিয়্যাহ (الْمُلْكِيَّةُ) শব্দ দ্বারা মালিকানা অর্থ প্রকাশ করেন, যা পূর্ববর্তী ফিকহবিদগণ মিলক (الْمُلْكُ) শব্দ দ্বারা প্রকাশ করেছেন।
ইমাম কারাফী রহ. মালিকানা শরীয়তের একটি বিধান হওয়ার বিবেচনা করে এর সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন: মালিকানা হলো শরীয়তের একটি বিধান, যা বস্তু বা মুনাফার মধ্যে সীমিত। যার চাহিদা হলো তাকে যার সাথে সম্পৃক্ত করা হয় তার মালিকানাধীন বস্তু দ্বারা উপকৃত হওয়ার অথবা তার ক্ষতিপূরণ গ্রহণ করার সক্ষমতা অর্জিত হয়।
আল্লামা ইবনুশ্ শাত বলেন: মালিকানা হলো শরীয়তসম্মত উপায়ে মানুষ নিজের অথবা কারও পক্ষ থেকে বস্তু বা মুনাফা দ্বারা উপকৃত হওয়া বা বিনিময় গ্রহণ করা অথবা বিশেষভাবে উপকৃত হতে সক্ষম হওয়া।
টিকাঃ
১. লিসানুল আরব, আল-কামুসুল মুহীত, আল-মিসবাহুল মুনীর ملك-مادة
২. আল-ফুরুক, খ. ৩, পৃ. ২০৯
৩. আল-ফুরুকের টীকা: ইদরারুশ শুরুক আলা আনওয়াইল ফুরুক, খ. ৩, পৃ. ২০৯
📄 সংশ্লিষ্ট শব্দসমূহ
الْحَقُّ (আল-হক): সত্য, ন্যায়, অধিকার
এ শব্দটি الْبَاطِلُ (অন্যায়)-এর বিপরীত শব্দরূপে ব্যবহৃত হয়। আরো ব্যবহৃত হয় অংশ, হিস্যা, স্থির, বিদ্যমান এবং অনস্বীকার্য অর্থে। পরিভাষায় ‘হক’ শব্দটি এমন একটি সুদৃঢ় অধিকারের জন্য ব্যবহৃত হয় যা আল্লাহর অধিকার এবং মানুষের অধিকারকে অন্তর্ভুক্ত করে। অধিকার ও মালিকানার মধ্যে সম্পর্ক হলো, মালিকানার তুলনায় অধিকার ব্যাপকার্থ জ্ঞাপক।
টিকাঃ
৪. আল-কামুসুল মুহীত, লিসানুল আরব, আল-মিসবাহুল মুনীর
৫. বৈরুতের দারুল মারেফা কর্তৃক প্রকাশিত শাতেবী রচিত আল-মুওয়াফাকাত, খ. ২, পৃ. ২১৮-২১৯; আল-হালবী কর্তৃক প্রকাশিত তাইসিরুত তাহরীর, খ. ২, পৃ. ১৭৫; দারুল কিতাবিল আরাবি কর্তৃক মুদ্রিত কাশফুল আসরার, খ. ৪, পৃ. ১৩৬; আল হালবী কর্তৃক মুদ্রিত শারহুত তালবীহ, খ. ২, পৃ. ১৪০; আল-কুল্লিয়্যাতুল আযহারিয়্যা কর্তৃক মুদ্রিত কাওয়াইদু ইবনে রজব, পৃ. ১৮৮-১৯৫
📄 মালিকানার সাথে সম্পর্কিত বিধানসমূহ
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।