📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মুদ্রা পরখকারীর পারিশ্রমিক

📄 মুদ্রা পরখকারীর পারিশ্রমিক


মূল্য ও মুদ্রা পরখকারীর পারিশ্রমিক কার দায়িত্বে থাকবে তা নিয়ে ফকীহগণ মতভেদ করেছেন:
মালেকী ফকীহগণের মাযহাব, যা হানাফী ফকীহগণের বিশুদ্ধ মত, তা হলো, এটি ক্রেতার দায়িত্বে থাকবে। হানাফী ফকীহগণের এ মতের ওপরই ফতোয়া। এবং এটি জাহির রেওয়ায়াতের ভাষ্য। কারণ সঠিক মুদ্রা মূল্য হিসাবে হস্তান্তর করা তার জন্য আবশ্যক। আর পরীক্ষা ব্যতীত ভালো হওয়ার বিষয়টি জানা সম্ভব না। যেমন পরিমাপের দ্বারা পরিমাণ জানা যায়। যদি হস্তগত করার পূর্বে পরখ করা হয় তাহলে সে ক্ষেত্রে উক্ত নিয়ম প্রযোজ্য হবে। পক্ষান্তরে পণ্য হস্তগত করার পর হলে মুদ্রা পরীক্ষা করার খরচ বিক্রেতার ওপর ধার্য করা হবে।
আর শাফেয়ী ফকীহগণের মাযহাব হলো মুদ্রা পরীক্ষার খরচ বিক্রেতার ওপর আরোপিত হবে। হাম্বলী ফকীহগণ বলেন, মুদ্রা পরীক্ষার পারিশ্রমিক যে তা খরচ করবে তার ওপর আরোপিত হবে। সে বিক্রেতা হোক কিংবা ক্রেতা হোক। বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য: ثَمَن ও بَيْع

টিকাঃ
২০. শরহু ফাতহিল কাদীর, খ. ৫, পৃ. ১০৮; রদ্দুল মুহতার, খ. ৪, পৃ. ৫৬০; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ৭৩; শরহুল মুনতাহা, খ. ২, পৃ. ১৯১-১৯২; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, খ. ৩, পৃ. ২৮; আশ-শারহুল কাবীর মায়া হাশিয়া আদ-দুসুকী, খ. ৩, পৃ. ১৪৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00