📄 নাক্দ (النَّقْدُ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ
নাক্দ (النَّقْدُ) শব্দের অনেক অর্থ রয়েছে। তন্মধ্যে কিছু হলো:
ক. বাকির বিপরীত নগদ (خلاف النسيئة): অর্থাৎ ক্রেতা অথবা অনুরূপ ব্যক্তি তৎক্ষণাৎ বিনিময় পরিশোধ করা। বলা হয়: فُلَانٌ يَبِيعُ سِلْعَتَهُ نَقْدًا بِكَذَا ، وَنَسِيئَةٌ بِكَذَا ‘অমুক ব্যক্তি স্বীয় পণ্য এত টাকার বিনিময়ে নগদে বিক্রি করে আর এত টাকার বিনিময়ে বাকিতে বিক্রি করে।’
খ. মুদ্রা বা পারিশ্রমিক প্রদান (إعْطَاءُ الثَّمَن أو الأجْرَة): অর্থাৎ মুদ্রাজাত সম্পদ যেমন দীনার-দিরহাম দ্বারা মূল্য বা পারিশ্রমিক প্রদান করা যা বিনিময় হিসাবে কোনো বস্তু প্রদান করার বিপরীত। বলা হয়: نَقَدْتُهُ الدَّرَاهِمَ فَانْتَقَدَهَا ، أَيْ أَخَذَمًا “আমি তাকে মুদ্রা প্রদান করলে সে তা গ্রহণ করেছে।” এ অর্থে জাবের রা.-এর পক্ষ থেকে বর্ণিত হাদীস আছে: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجَمَلِ ، فَنَقَدَ نِيثَمَنَهُ “আমি উট নিয়ে রাসূলুল্লাহ স.-এর নিকট গমন করলাম। তিনি তার মূল্যরূপে আমাকে নগদ মুদ্রা প্রদান করলেন।”
গ. জাল দীনার-দিরহাম থেকে সঠিক দীনার-দিরহাম পৃথক করা (تَمْيِيزُ الْحَيِّد من الدراهم أو الدنانير مِنَ الرَّديء مِنْهَا): আরবগণ জাল দীনার-দিরহাম পৃথক করলে বলে: نَقَدْثَ الدَّرَاهِمَ ، وَاتَّتَقَدْتُهَا : ‘আমি দিরহাম পরখ করেছি এবং সঠিক ও জাল দিরহাম পৃথক করেছি।’
ঘ. স্বর্ণ ও রৌপ্য ইত্যাদির মুদ্রা, যা দ্বারা সাধারণভাবে লেনদেন করা হয় (الْعُمْلَةُ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ أَوْ غَيْرِهِمَا مِمَّا يُتَعَامَلَ بِهِ)। এর পারিভাষিক অর্থটি শাব্দিক অর্থ থেকে ভিন্ন নয়।
টিকাঃ
১. জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস: ‘আমি উট নিয়ে রাসূল স.-এর নিকট আসলাম’ ইমাম বুখারী (বরাত ফাতহুল বারী, খ. ৫, পৃ. ৩১৪ মুদ্রণ: সালাফিয়া) এবং ইমাম মুসলিম (খ. ৩, পৃ. ১২২১, প্রকাশক: হালাবী) কর্তৃক উদ্ধৃত
২. লিসানুল আরব, আল-কামুসুল মুহীত, আল-মিসবাহুল মুনীর, আল-মুজামুল ওয়াসীত
📄 সংশ্লিষ্ট পরিভাষা
النسيئة (আন-নাসীআহ): বাকি
নাসীআহ (النَّسِيئَةُ) শব্দের মূল অর্থ হলো বিলম্ব। যদি পরবর্তী সময়ে মূল্য পরিশোধের শর্তে পণ্য বিক্রি করা হয় তাহলে বলা হয়: بِعْتُ السِّلْعَةَ بَنَسيئة ، أو نسيئة ، أَوْ نُسأة “আমি পণ্যটি বাকিতে বিক্রি করেছি।” উক্ত শব্দের মূল نسأ الشيء “সে বস্তুটি বিলম্বে প্রদান করল।” এটির পারিভাষিক অর্থ শাব্দিক অর্থ থেকে ভিন্ন নয়।
যোগসূত্র হলো التأجيل (বিলম্ব) এবং الْحلول (নগদ) যেমন পরস্পর বিপরীত তেমনি النَّسِيئَةُ (বাকি) শব্দটি النقد (নগদ)-এর বিপরীত।
টিকাঃ
৩. রওযাতুত তালিবীন, খ. ৫, পৃ. ১১৭; আল-মাবসুত, খ. ১২, পৃ. ১৩৭
৪. আল-কামুসুল মুহীত আল-মাতলাউ আলা আবওয়াবিল মুকান্না, পৃ. ২৩৯
📄 নাক্দ (النَّقْدُ)-এর সাথে সংশ্লিষ্ট বিধানসমূহ
হকদার ব্যক্তিকে অর্থ সম্পদ প্রদানের ক্ষেত্রে মূলনীতি হলো, বাকিতে বা নগদে পরিশোধ করার চুক্তি করা বৈধ হবে। সুতরাং যা চুক্তি হবে তা মেনে চলা আবশ্যক হবে। কারণ মহান আল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُود “হে মুমিনগণ তোমরা চুক্তি পূরণ করো।” বিক্রয়ের ক্ষেত্রে মূল্য এবং ইজারার ক্ষেত্রে ভাড়াও চুক্তির অন্তর্ভুক্ত। যদি চুক্তিটি এ ক্ষেত্রে শর্তহীন থাকে তাহলে মূলনীতি হলো, আবশ্যকীয়ভাবে সে প্রাপ্য পরিশোধ করা। অন্যথায় চুক্তি সম্পাদনকারী অন্য ব্যক্তি তার প্রাপ্য ও অধিকার না পাওয়া পর্যন্ত পণ্যটি আটকে রাখতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে দ্রষ্টব্য: تَسْلِيمٍ ও ثَمَن
টিকাঃ
৫. সূরা মায়েদা, আয়াত: ১
📄 প্রথমত : নাক্দ (النَّقْدُ) শব্দটি অবিলম্বে অর্থে ব্যবহৃত
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।