📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মিছলিয়াত (الْمِثْلِيَّاتُ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ

📄 মিছলিয়াত (الْمِثْلِيَّاتُ)-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ


মিছলিয়্যাত (المثليات) শব্দটি المثلي-এর বহুবচন। শব্দটিকে المثل-এর সাথে সম্বন্ধ করে গঠন করা হয়েছে। المثل-এর অর্থ: সাদৃশ্য ও সামঞ্জস্য। ইবনে মানযুর বলেন: المثل সমতা প্রকাশক শব্দ। ব্যবহারিক ক্ষেত্রে বলা হয়: هَذَا مِثْلُهُ وَمَثَلُهُ যেমন বলা হয় : شَبْهُهُ وَشَبَهُهُ এ সকল বাক্যের অর্থ: এটি সেটির তুল্য।
পারিভাষিক সংজ্ঞা: বাজারে যখন কোনো এক বস্তুর তুল্য অন্য বস্তু পাওয়া যায়, ঐ অন্য বস্তুর সাথে তার উল্লেখ করার মতো এমন পার্থক্য না থাকে- যার দরুন মূল্যে পার্থক্য হয়ে যায়- তাকে মিছলী (مثلي) বলে।
ইমাম নববী রহ. মিছলী শব্দটির বিভিন্ন সংজ্ঞা বর্ণনা করে সর্বশেষ যেটি তিনি পছন্দ করেছেন তা হলো, যে বস্তু পরিমাপযোগ্য পাত্র দিয়ে বা ওজন করে মাপা যায় এবং যেটিতে সালাম বিক্রি করা জায়েয তা হচ্ছে মিছলী (مثلي) বস্তু।

টিকাঃ
১. লিসানুল আরব, আল-মিসবাহুল মুনীর, ماده -مثل
২. আদ-দুররুল মুখতার ও হাশিয়া ইবনে আবিদীন, খ. ৫, পৃ. ১১৭; মাজাল্লাতুল আহকামুল আদলিয়‍্যা, ধারা: ১৪৫ ও ১১১৯; বাদায়েউস সানায়ে, খ. ৭, পৃ. ১৫০
৩. রওজাতুত তালিবীন, খ. ৫, পৃ. ১৮-১৯

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 সংশ্লিষ্ট পরিভাষা

📄 সংশ্লিষ্ট পরিভাষা


القيميات (আল-কীমিয়‍্যাত)
কীমিয়‍্যাত (القيميات) শব্দটি কীমী (القيمي)-এর বহুবচন। কীমী শব্দটি القيمة (কীমাত)-এর সাথে সম্বন্ধ করে গঠন করা হয়েছে। কীমাত শব্দের অর্থ হচ্ছে: মূল্য যাচাই পূর্বক কোনো বস্তুর জন্যে নির্ধারিত যথার্থ মূল্য। ফাইয়ূমী বলেন, কীমাত হচ্ছে কোনো বস্তুর মূল্য যা তার স্থলবর্তী হয়। পরিভাষায় কীমী হচ্ছে, বাজারে যে বস্তুর তুল্য পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় তাতে এমন পার্থক্য থাকে যার দরুন দুটিতে মূল্যের অনেক পার্থক্য হয়ে যায়।
এভাবে আলোচনার দ্বারা প্রতিভাত হলো, কীমী বস্তু হলো মিছলী বস্তুর পুরোপুরি বিপরীত।

টিকাঃ
৪. আল-মিসবাহুল মুনীর, ماده -قوم
৫. মাজাল্লাতুল আহকামুল আদলিয়‍্যা, ধারা: ১৪৬

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মিছলিয়াত (الْمِثْلِيَّاتُ)-এর সাথে সম্পর্কিত বিধিবিধান

📄 মিছলিয়াত (الْمِثْلِيَّاتُ)-এর সাথে সম্পর্কিত বিধিবিধান


মিছলিয়্যাত-এর সাথে সম্পর্কিত বিধিবিধান নানা প্রকার। নিম্নে সেগুলো উল্লেখ করা হচ্ছে:

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 প্রথমত : লেনদেন সম্পর্কিত বিধিবিধান

📄 প্রথমত : লেনদেন সম্পর্কিত বিধিবিধান


ফকীহগণ এ কথায় একমত, কতক লেনদেন কীমী বস্তুতে জায়েয, যেমন মিছলী বস্তুতে জায়েয। এগুলো হচ্ছে: কেনাবেচা, ভাড়া প্রদান, হেবা বা দান ইত্যাদি। লেনদেনের মূল চুক্তিবদ্ধ বস্তুটি মিছলী হওয়া শর্ত কি-না, তা নিয়ে কোনো কোনো লেনদেনে ফকীহগণ মতদ্বৈধতা করেছেন। এ ধরনের লেনদেন হচ্ছে: সালাম বিক্রি, ঋণপ্রদান, অংশীদারী ইত্যাদি। বিস্তারিত আলোচনা পর্যায়ক্রমে করা হচ্ছে:

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00