📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন 📄 ক্ষতি রোধ করার জন্যে মেয়াদ শেষ হওয়ার পরও চুক্তি মোতাবেক কাজ করে যাওয়া

📄 ক্ষতি রোধ করার জন্যে মেয়াদ শেষ হওয়ার পরও চুক্তি মোতাবেক কাজ করে যাওয়া


মেয়াদী চুক্তির মেয়াদ শেষ, যার যে বস্তু তাকে তা ফিরিয়ে দিতে হবে। কিন্তু তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো কোনো পক্ষের ক্ষতি সাধিত হয়। তাই এ দিকটি লক্ষ করে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তবে তো মেয়াদ শেষ হলেই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু যদি ক্ষতির আশঙ্কা দেখা দেয় তাহলে পরে সুবিধাজনক সময়ে ফিরিয়ে দেওয়া যাবে, এক্ষণই ফিরিয়ে দেওয়ার জরুরি হবে না। ফকীহগণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইজারা ও ইআরা (ভাড়া প্রদান বা মুফতে ব্যবহার করা) ইত্যাদির আওতায়।

টিকাঃ
২০০. আল-ইখতিয়ার, খ. ১, পৃ. ২২৪

ফন্ট সাইজ
15px
17px