📄 মেয়াদ শেষ হওয়ায় নগদে অবতরণ
যে কোনো চুক্তিতে মেয়াদ নির্ধারণ করা হয়, তার মেয়াদ যখন শেষ হয় তা আর মেয়াদী থাকে না, নগদ প্রদায়ী হয়ে যায়। মেয়াদ নির্ধারণ না করা হলে যেমনটা হতো এখন তা-ই হবে, যাকে যা বুঝিয়ে দেওয়ার কালক্ষেপণ না করে তা বুঝিয়ে দিতে হবে। ঋণের ক্ষেত্রে তার বদল, সালাম বিক্রির ক্ষেত্রে পণ্য ইত্যাদি। মেয়াদ থাকাকালে কাউকে যে কর্তৃত্ব ও হস্তক্ষেপের সুযোগ দেওয়া হয় তাও এখন আর থাকবে না, সব ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। কোনো চুক্তিতে মেয়াদ যদি সংযুক্ত থাকে তাহলে চুক্তিটি শেষ হওয়ার সাথে সাথে মেয়াদও শেষ হয়ে যায়। কোনো চুক্তিতে যদি শর্ত যুক্ত করা হয়, চুক্তিটি যদি সে ধরনের হয় যেগুলোতে শর্ত যুক্ত হতে পারে, তাহলে তাতে যে শর্ত করা হয়েছে সে শর্ত যখন পাওয়া যাবে তখন থেকে তার মেয়াদের সূচনা ধরা হবে।
টিকাঃ
১৯৭. মেয়াদের বিপরীতে মূল্য নির্ধারণ দ্রষ্টব্য
১৯৮. মাওসিলী প্রণীত আল-ইখতিয়ার, খ. ১, পৃ. ২২৪; রাদ্দুল মুহতার, খ. ৪, পৃ. ৫২৮; বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ২১৮; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ২৬৭ ও খ. ৪, পৃ. ২২৩; কাশশাফুল কিনা', খ. ৪, পৃ. ৬৬; আল-মুহাযযাব, খ. ১, পৃ. ৩৫৬; আল-মুগনী সহ আশ-শারহুল কাবীর, খ. ৫, পৃ. ২১০; খিরাশী, খ. ৪, পৃ. ২৮৯
১৯৯. বাদায়েউস সানায়ে', খ. ৪, পৃ. ২২৩; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ২০৭; শিরাযী প্রণীত আল-মুহাযযাব, খ. ১, পৃ. ৩৪১; আল-মুগনী সহ আশ-শারহুল কাবীর, খ. ৫, পৃ. ৯৮; হাশিয়া দুসূকী, খ. ৪, পৃ. ৭৯
📄 ক্ষতি রোধ করার জন্যে মেয়াদ শেষ হওয়ার পরও চুক্তি মোতাবেক কাজ করে যাওয়া
মেয়াদী চুক্তির মেয়াদ শেষ, যার যে বস্তু তাকে তা ফিরিয়ে দিতে হবে। কিন্তু তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো কোনো পক্ষের ক্ষতি সাধিত হয়। তাই এ দিকটি লক্ষ করে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তবে তো মেয়াদ শেষ হলেই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু যদি ক্ষতির আশঙ্কা দেখা দেয় তাহলে পরে সুবিধাজনক সময়ে ফিরিয়ে দেওয়া যাবে, এক্ষণই ফিরিয়ে দেওয়ার জরুরি হবে না। ফকীহগণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইজারা ও ইআরা (ভাড়া প্রদান বা মুফতে ব্যবহার করা) ইত্যাদির আওতায়।
টিকাঃ
২০০. আল-ইখতিয়ার, খ. ১, পৃ. ২২৪