📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 শুক্তআর বিনিময় (ثَمَنُ الْمَشْفُوعِ فيه)

📄 শুক্তআর বিনিময় (ثَمَنُ الْمَشْفُوعِ فيه)


ফকীহগণ এ মাসআলায় মতপার্থক্য করেছেন: কারো পার্শ্ববর্তী জমি বিক্রিকালে তার অধিক হকদার বিবেচনায় যদি সে নিজে তা কিনতে আগ্রহ প্রকাশ করে, উপযুক্ত মূল্যে যদি তা কারো নিকট বিক্রি করা হয় তবে বিক্রয় মূল্যে পার্শ্বের জমিওয়ালার এই জমি কেনার অধিকার থাকবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ বিধান ইসলামী শরীয়তেও স্বীকৃত। সেক্ষেত্রে এই দাবিদারকে শফী (আল-শাফী) এবং তার দাবিকে শুফআ বলা হয়।

শফীকে সে জমিটা কিনে নিতে হবে নগদ মূল্যে। যদি ক্রেতার সাথে দীর্ঘমেয়াদের চুক্তি হয়ে থাকে তবুও শফী সে বিলম্বিত হওয়ার সুবিধা পাবে না, এটি হানাফী ও শাফেয়ী আলেমদের অভিমত। এর বিপরীতে মালেকী ও হাম্বলী মাযহাবের আলেমদের অভিমত হচ্ছে, মূল বিক্রেতা যদি মেয়াদের শর্তে বিক্রি করে থাকে তাহলে শফীকেও সে সেই সুযোগ দিবে। শফী এক্ষেত্রে মূল্য বিলম্বিত করার সুবিধা পাবে।

টিকাঃ
৬১. আল-ইখতিয়ার, খ. ১, পৃ. ২২০; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ৩০০; হাশিয়া দুসূকী, খ. ৩, পৃ. ৪৭৮; কাশশাফুল কিনা', খ. ৪, পৃ. ১৬০

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 শরীয়ত অনুমোদিত মেয়াদী দেনা বা প্রাপ্য

📄 শরীয়ত অনুমোদিত মেয়াদী দেনা বা প্রাপ্য


শরীয়ত অনুমোদিত মেয়াদী দেনা বা প্রাপ্যসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হচ্ছে দিয়াত বা রক্তমূল্য, সালাম বিক্রির পণ্য এবং ক্রীতদাসের মুক্তিপণ।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 এক : দিয়াত (الدِّيَةُ) : রক্তমূল্য

📄 এক : দিয়াত (الدِّيَةُ) : রক্তমূল্য


যেহেতু হত্যা শরীয়তের দৃষ্টিতে নানা প্রকার, এগুলোর কোন্টিতে রক্তমূল্য গ্রহণ করা হবে, তা মেয়াদী হবে কি-না ইত্যাদি বিষয় নিয়ে ফকীহদের মাঝে বেশ মতপার্থক্য রয়েছে।

ইচ্ছাকৃত হত্যাকাণ্ডে প্রদত্ত রক্তমূল্যঃ
মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের আলেমদের মত হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কেউ খুন করার পর হত্যাকারীকে ধরা হলে তার কাছ থেকে রক্তমূল্য নিলে তা নেওয়া হবে, তৎক্ষণাৎ এবং যথাসম্ভব শীঘ্র। তাতে মেয়াদ নির্ধারণ অথবা কিস্তি নির্ধারণ কোনোটি বৈধ হবে না। এ সম্পর্কে হানাফী ফকীহগণ বলেন, এক্ষেত্রে সকল ইচ্ছাকৃত হত্যার বিধান এক রূপ নয়। যদি কেউ কাউকে হত্যা করার দরুন প্রাণদণ্ডের বিধান হয়, এরপর নিহতের অভিভাবক ও পরিজনের সাথে সমঝোতা করে রক্তমূল্য প্রদানের বিধান গ্রহণ করা হয়, তাহলে তা হতে হবে তাৎক্ষণিক এবং হত্যাকারীর মাল থেকে প্রদেয়। কিন্তু পিতা যদি তার পুত্রকে হত্যা করে তবে তাতে কিসাস হবে কি না, তাতে সন্দেহ থাকায় এক্ষেত্রে অবশ্যই রক্তমূল্য আদায় করতে হবে।

স্বতঃ ইচ্ছাকৃত হত্যার রক্তমূল্যঃ
এ ধরনের হত্যাকাণ্ড মারণাস্ত্র ব্যবহার না করে অন্য কিছু দ্বারা কাউকে ইচ্ছাকৃত হত্যা। এর প্রতিকারে হত্যাকারীর পুরুষ আত্মীয়বর্গ- যারা হত্যাকারীর উত্তরাধিকারী- তারা রক্তমূল্য আদায় করবে; তাতে তিন বছর মেয়াদ প্রাপ্তির অবকাশ রয়েছে। এটি হানাফী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের আলেমদের সম্মিলিত অভিমত। ফকীহগণ এক্ষেত্রে দলিল হিসাবে উপস্থাপন করেন: উমর ও আলী রা. তাদের খেলাফতকালে হত্যাকারীর আত্মীয় উত্তরাধিকারীদের জন্যে তিন বছর মেয়াদে রক্তমূল্য পরিশোধের রায প্রদান করেছেন।

ভুলবশত হত্যার রক্তমূল্যঃ
ফকীহ ও আলেমদের মত হচ্ছে, ভুলবশত কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে তার রক্তমূল্য হবে মেয়াদী; তিন বছর মেয়াদে তা পরিশোধ করতে হবে। তাই প্রতি বছর নির্ধারিত রক্তমূল্যের এক তৃতীয়াংশ গ্রহণ করা হবে। প্রতি বছরের শেষ সময়ে তা পরিশোধ করা জরুরি বলে বিবেচিত হবে। এটি হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী সকল মাযহাবের সকল ফকীহ-এর সম্মিলিত মত।

টিকাঃ
৬২. দিয়াত মানুষের প্রাণের বা অঙ্গের ক্ষতিসাধনের বিপরীতে আরোপিত আর্থিক ক্ষতিপূরণকে দিয়াত বা রক্তমূল্য বলে।
৬৩. ফাতহুল কাদীর, খ. ৯, পৃ. ২০৪; আশ-শারহুল কাবীর-এর হাশিয়া, দুসূকী কৃত, খ. ৪, পৃ. ২৫০ ও ২৫৩; মুগনিল মুহতাজ, খ. ৪, পৃ. ৯৫ ও ৯৭; আর-রাওযুল মুরবি', খ. ২, পৃ. ৩৩৭ ও ৩৪৪
৬৪. উমর ও আলী রা. নিজ নিজ খেলাফতকালে হত্যাকারীর পুরুষ উত্তরাধিকারীদের তিন বছর মেয়াদে রক্তমূল্য পরিশোধের ফয়সালা দিয়েছিলেন।
৬৫. ফাতহুল কাদীর, খ. ৯, পৃ. ১৪৪; আল-মুগনীসহ আশ-শারহুল কাবীর, খ. ৯, পৃ. ৪৯২
৬৬. নায়লুল আওতার, খ. ৭, পৃ. ৭৬; আল-মুগনীসহ আশ-শারহুল কাবীর, খ. ৯, পৃ. ৪৯৭; হাশিয়া দুসূকী, খ. ৪, পৃ. ২৮৫; নিহায়াতুল মুহতাজ, খ. ৭, পৃ. ৩০১; হাশিয়া ইবনে আবেদীন, খ. ৫, পৃ. ৪১১

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 দুই : মুসলাম ফীহি (الْمُسْلَمُ فِيهِ) : সালাম বিক্রির পণ্য

📄 দুই : মুসলাম ফীহি (الْمُسْلَمُ فِيهِ) : সালাম বিক্রির পণ্য


সালাম বিক্রির সংজ্ঞাই হচ্ছে, নগদের বিনিময়ে বাকি বিক্রি। অতএব তাতে মূল্য হবে নগদ। তার বিনিময়ে যে পণ্য নেওয়া হবে তা হবে মেয়াদী ও বিলম্বিত। হানাফী, মালেকী ও হাম্বলী মাযহাবের আলেমগণ এবং ইমাম আওযায়ী রহ. তাই সালাম বিক্রি বৈধ ও যথাযথ হওয়ার জন্যে শর্ত স্থির করেছেন, তাতে পণ্যটি অবশ্যই মেয়াদী হতে হবে, তাতে মেয়াদ নির্ধারণ করা হবে এবং সে সময়ে পণ্য হস্তান্তর করা হবে। যদি শর্ত করা হয়, পণ্য নগদ প্রদান করতে হবে, তাহলে সালাম বিক্রি সঠিক ও বৈধ হবে না। এক্ষেত্রে তারা দলিল হিসাবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস: “কেউ যদি সালাম পদ্ধতিতে বেচাকেনা করে তবে সে যেন তা করে নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট পরিমাণে এবং সময় নির্ধারণ করে।”

নবী স. এ হাদীসে সময় নির্ধারণের নির্দেশ দিয়েছেন। নবীর নির্দেশ ওয়াজিব ও জরুরি হওয়া সাব্যস্ত করে। যদি সালাম বিক্রিতে পণ্যের পরিমাপ বা পরিমাণ নির্দিষ্ট না হয়, তবে তা যেমন বৈধ ও যথাযথ হবে না, তেমনি তাতে মেয়াদ নির্ধারিত না হলেও তা বৈধ হবে না।

শাফেয়ী মাযহাবের আলেমগণ এবং আবু সাওর ও ইবনুল মুনজির এ সম্পর্কে বলেন: সালাম বিক্রিতে পণ্য নগদ পরিশোধ করা জায়েয। তারা বলেন: যে লেনদেনে মেয়াদ নির্ধারিত হবে তা নগদও হতে পারবে।

টিকাঃ
৬৭. সালাম
৬৮. সহীহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় এলেন, মদীনার লোকেরা তখন ফলফলাদিতে এক দু বছর মেয়াদে অগ্রিম বিক্রি করত।
৬৯. রদ্দুল মুহতার, খ. ৪, পৃ. ২১৫; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ২৯৯; হাশিয়া দুসুকী, খ. ৩, পৃ. ২০৬; আল-মুগনী সহ আশ-শারহুল কাবীর, খ. ৪, পৃ. ৩২৮
৭০. মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ১০৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00