📘 ইসলামের শাস্তি আইন 📄 আদালতে গিয়ে যুক্তি-তর্ক পেশ করার সুযোগ দেয়া

📄 আদালতে গিয়ে যুক্তি-তর্ক পেশ করার সুযোগ দেয়া


অভিযোগের ভিত্তিতে আটক কারাবন্দীকে আদালতে বিচারকের সামনে গিয়ে নিজের বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানীতে অংশ গ্রহণ করার এবং বাদীর যুক্তি-প্রমাণের জবাব দেবার সুযোগ দিতে হবে। যদি কোন কারণে সে নিজেই শুনানী ও যুক্তি-তর্কে অংশ গ্রহণ করতে না পারে, তাহলে সে তার পক্ষে থেকে জবাব দেয়ার জন্য উকিল নিযুক্ত করতে পারবে। ১৩৮

টিকাঃ
১৩৮. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২০, পৃ.৮৯-৯০; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৫, পৃ.৩৭৭; ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম, খ.১, পৃ. ৩৭২

ফন্ট সাইজ
15px
17px